Close Menu
    What's Hot

    কক্সবাজারে এক লাখ ইয়াবা উদ্ধার

    6 October, 2026

    ‘ক্যাশিয়ার’ কায়কোবাদ, কমিশন বাণিজ্য থেকে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ

    6 October, 2026

    চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

    6 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • কক্সবাজারে এক লাখ ইয়াবা উদ্ধার
    • ‘ক্যাশিয়ার’ কায়কোবাদ, কমিশন বাণিজ্য থেকে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ
    • চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে
    • শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
    • পূজার আগে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল
    • ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন
    • Ghidul Complet pentru Bonusuri Fără Depunere la Casino -1613638967
    • Unveiling Casino Sites Not Registered With Non-GamStop
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    6 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী

    বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী

    MoonBy Moon28 September, 2026 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার শাড়িপ্রেম নতুন নয়। বিভিন্ন অনুষ্ঠান ও বিশেষ মুহূর্তে শাড়িতে দেখা গেছে তাঁকে। তবে এবার দীর্ঘ সময় পর আবারও শাড়ি পরে নজর কাড়লেন অভিনেত্রী। মজার বিষয় হলো, বিয়ের পর এই প্রথম শাড়ি পরেছেন তিনি।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সোনাক্ষী। ছবিতে লাল টুকটুকে শাড়িতে একেবারে সাবেকি সাজে দেখা গেছে তাঁকে। সঙ্গে ছিল মানানসই চুড়ি ও কানের দুল। চুল খোঁপা করে তাতে জড়িয়েছেন গজরা। কপালে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র—সব মিলিয়ে নববধূর সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী।

    ছবিগুলোর ক্যাপশনে সোনাক্ষী জানিয়েছেন, বিয়ের দিনই শেষবার শাড়ি পরেছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও শাড়ি পরা হয়নি। এতদিন পর আবার শাড়ি পরে নিজের কাছেই বেশ ভালো লেগেছে বলে জানান অভিনেত্রী।

    তবে সোনাক্ষীর এবারের শাড়ির সঙ্গে জড়িয়ে আছে বন্ধুত্বের বিশেষ গল্প। লাল রঙের এই সুন্দর শাড়িটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ‘ডাবল এক্সএল’ ছবির সহ-অভিনেত্রী হুমা কুরেশি। তাই পোশাকটির প্রতি আলাদা ভালো লাগার কথাও প্রকাশ করেছেন সোনাক্ষী।

    লাল শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী গয়না, গজরা, সিঁদুর ও মঙ্গলসূত্রে সাজ সম্পূর্ণ করেছেন অভিনেত্রী। মেকআপও রেখেছেন বেশ সাদামাটা। নুড শেডের লিপস্টিকেই ধরা দিয়েছেন তিনি।

    এর আগে বিয়ের অনুষ্ঠানেও শাড়িতেই সেজেছিলেন সোনাক্ষী। রিসেপশনে ডিজাইনার সঞ্জয় গর্গের লেবেল Raw Mango-র ক্রিমসন-লাল বানারসি সিল্ক শাড়ি পরেছিলেন তিনি। ‘চাঁদ বুটা’ নামের ওই শাড়িটি তৈরি হয়েছিল খাঁটি কাতান সিল্ক দিয়ে। সঙ্গে ছিল সোনালি নকশা ও জরি বর্ডার। পান্না ও সোনার চোকার, ঝুমকা এবং লাল চুড়িতে সেদিনও নজর কেড়েছিলেন অভিনেত্রী।

    Moon
    • Website

    Keep Reading

    দিনে ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা, জানালেন বিজয়

    ‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

    বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেপ্তার

    শুটিং সেটে দুর্ঘটনার শিকার অমিতাভ, আঘাত নিয়েই চালালেন সঞ্চালনা

    সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.