খেলাধুলা ডেস্কঃ আবারও অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ মাতাবেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য তাকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হোবার্ট এবার অস্ট্রেলিয়ার মূল লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকেও দলে নিয়েছে। অর্থাৎ আগামী মৌসুমে হোবার্টে জাম্পা-রিশাদ জুটি দেখা যাবে।
হোবার্ট হারিকেন্সে অভিষেক আসরেই সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন রিশাদ। পরিসংখ্যানেও দেখা গেছে তার প্রতিফলন। গত আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছিলেন রিশাদ হোসেন। হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন তিনিই। হয়েছিলেন হোবার্টের সেরা খেলোয়াড়ও।
বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে রিশাদকে প্রথমবারের মতো দলে নিয়েছিল হোবার্ট। তবে বিপিএলের ব্যস্ততার কারণে সেবার দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি তার। পরে গত মৌসুমে বিগ ব্যাশে অভিষেক হয় রিশাদের, আর প্রথম সুযোগেই নিজের কার্যকারিতা প্রমাণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472