ডেস্ক নিউজ : মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন কুরকের চর এলাকার ইছামতী খালে শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বিশালাকৃতির ভেকু (গ্রাফি) ও মাটিবোঝাই একটি ট্রলার জব্দ করা হয়।
ইন্সপেক্টর আব্দুল মাবুদের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—তামিম ইসলাম (২২), মোহাম্মদ নিজাম (৫৪), মোহাম্মদ রাকিব (২৪), সমেজ সরকার (৩৮), হাসানুজ্জামান আশিক (২২), মোহাম্মদ কাইয়ুম হোসেন (৩০) ও মোহাম্মদ আরিফুল ইসলাম (২৫)।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটার ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472