Close Menu
    What's Hot

    ঈদের দিনের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

    5 March, 2026

    সচিবালয়ে নিজের কক্ষের বিদ্যুৎ ব্যবহার কমালেন প্রধানমন্ত্রী

    5 March, 2026

    সরকারি দপ্তরে বিশৃঙ্খলা: ঠিকাদারের বিরুদ্ধে ভয়ভীতির অভিযোগ

    5 March, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ঈদের দিনের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
    • সচিবালয়ে নিজের কক্ষের বিদ্যুৎ ব্যবহার কমালেন প্রধানমন্ত্রী
    • সরকারি দপ্তরে বিশৃঙ্খলা: ঠিকাদারের বিরুদ্ধে ভয়ভীতির অভিযোগ
    • চিকিৎসা নিচ্ছেন বাহরাইনে ইরানি হামলায় আহত দুই বাংলাদেশি
    • পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    • বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি
    • ১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাত দিন
    • ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    5 March, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home»রাজনীতি

    ইসি থেকে ‘শাপলা কলি’ প্রতীকে সনদ পেল এনসিপি

    MisuBy Misu4 December, 2025 রাজনীতি No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সনদ পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির জন্য বরাদ্দকৃত প্রতীক হচ্ছে ‘শাপলা কলি’।

    বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নাহিদ ইসলাম।

    নাহিদ ইসলাম নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান। একইসঙ্গে, তিনি এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন।

    নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানান এনসিপি নেতা নাহিদ। নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, অনেক চড়াই উৎরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।

    নাহিদ উল্লেখ করেন, প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে—এই প্রস্তাবনা থেকে ইসিকে সরে না আসার আহ্বান জানানো হয়েছে। একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে এক মার্কায় নির্বাচনের জন্য এবং আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। এনসিপি এই বিষয়ে ইসিকে শক্ত অবস্থানে থাকার জন্য বলেছে।

    নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। নাহিদ বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে। এছাড়া অর্থ ব্যয়ের বিষয়ে ইসি যেন কঠোর অবস্থান নেয়। যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে বলা হয়েছে।

    জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) বদলির বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ডিসি, এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব আছে। এই প্রভাবের কারণে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করবে।

    গণভোটের প্রশ্ন যেন সঠিক প্রচার হয়, সেই বিষয়েও ইসিকে সতর্ক করেছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার না হলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাবে না। এছাড়া নির্বাচনে অপতথ্য বা ভুল তথ্যের বিস্তার রোধে নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    এছাড়া এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন সনদ গ্রহণ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

    পরে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ পাওয়ায় পৃথক ফেসবুক পোস্টে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানায় এনসিপি। ওই পোস্টে নিবন্ধন সনদের ছবিও জুড়ে দেওয়া হয়।

    Misu
    • Website

    Keep Reading

    সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান

    জামায়াতের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না: শিশির মনির

    সভাপতি মাসুদুর রহমান মোল্লাসহ ৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন, পূর্ণাঙ্গ প্যানেলে থাকবেন ২০ জন

    “লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তবুও লড়ছি”—নির্বাচন ও গণভোট নিয়ে জি এম কাদেরের খোলামেলা বক্তব্য

    নির্বাচিত হলে ঢাকা শহরে ৪০টি আধুনিক খেলার মাঠ নির্মাণ করবেন: তারেক রহমান

    ওপেন শোডাউন নাকি গোপন বিপ্লব?

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.