মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) কলাপাড়া বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুসহ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472