মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদার এবং যুবদল নেতা সজল বিশ্বাস।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা ধর্মীয় নানা আয়োজন ও আনন্দ-উৎসবে অংশ নেন। শোভাযাত্রাকে ঘিরে কলাপাড়া শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধেরও বার্তা বহন করে। বাংলাদেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ শান্তি, সম্প্রীতি ও কল্যাণের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472