ঢাকা: বহুল প্রতীক্ষিত ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি যে কোন সময় ঘোষণা আসতে যাচ্ছে । দলীয় সূত্রে জানা গেছে, মহানগর উত্তরের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন দলের পরীক্ষিত নেতা, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, যাচাই-বাছাইয়ের শেষ পর্যায়ে রয়েছে কমিটি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
তৃণমূলের পছন্দেই নেতৃত্ব
দলীয় একাধিক সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপি ঢেলে সাজানোর কাজ চলছে। কমিটির মেয়াদ শেষ হওয়ায় দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম কিছুটা স্থবির হয়ে আছে। সেই জায়গায় ত্যাগী ও সাংগঠনিকভাবে শক্তিশালী নেতৃত্ব আনার সিদ্ধান্ত নিয়েছে দল।
এস এম জাহাঙ্গীর ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা একজন পরিচ্ছন্ন ও আপোষহীন নেতা। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনের কাতারে ছিলেন। তৃণমূলের সাথে তার সরাসরি যোগাযোগ রয়েছে।
অন্যদিকে শফিকুল ইসলাম খান মিল্টন বর্তমানে ডিএনসিসির প্রশাসকের দায়িত্বে আছেন। রাজপথে তার নেতৃত্ব খুব প্রশংসনীয় হাই কমান্ডার কাছে, নেতাকর্মীদের কাছেও তার গ্রহণযোগ্যতা অনেক, ছাত্রদল ও যুবদলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনিক কাজেও তার সুনাম রয়েছে। তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে মহানগরকে আরও গতিশীল ও শক্তিশালী করার পরিকল্পনা করছে দল।
নেতাকর্মীদের আশা
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর উত্তরের একাধিক নেতা জানান, "আমরা শুনেছি জাহাঙ্গীর ভাই ও মিল্টন ভাইয়ের নাম চূড়ান্ত। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছি। তাদের নেতৃত্বে আমরা আবার মাঠে সক্রিয় হতে পারবো।"
আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তরকে শক্তিশালী করার জন্য এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল আনুষ্ঠানিকতা শেষ করে অচিরেই ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472