Close Menu
    What's Hot

    ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে

    24 February, 2026

    গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় নজরে কি টেন্ডার কারসাজি: নারায়ণগঞ্জে হারুনের পদায়ন ঘিরে পুরনো নেটওয়ার্কের অভিযোগ- নতুন মুখাবয়বে, পুরনো খেলা আবারও শুরু করেছে

    24 February, 2026

    ৭ বছর পর আবারও দীপা-রিচি জুটি

    24 February, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে
    • গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় নজরে কি টেন্ডার কারসাজি: নারায়ণগঞ্জে হারুনের পদায়ন ঘিরে পুরনো নেটওয়ার্কের অভিযোগ- নতুন মুখাবয়বে, পুরনো খেলা আবারও শুরু করেছে
    • ৭ বছর পর আবারও দীপা-রিচি জুটি
    • ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
    • রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার: স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
    • প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ: ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে সমর্থন চীনের
    • সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি
    • শত কোটি টাকার সম্পত্তি, তবু সংকটে জনহিতকর সেবা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    25 February, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home»জাতীয়

    প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ: ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে সমর্থন চীনের

    MisuBy Misu24 February, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল সোমবার দুপুরের দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রতিনিধি।

    সাক্ষাতের সময় উভয় পক্ষ বাংলাদেশ-চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করে। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনবার্তাও পৌঁছে দেন।

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সাক্ষাত্কালে রাষ্ট্রদূত চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের জন্য দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীনা রাষ্ট্রদূত বলেছেন, চীন বাংলাদেশ সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে, রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার করতে এবং সার্বিক বাস্তবভিত্তিক সহযোগিতা আরো গভীর করতে প্রস্তুত। নতুন সরকারের সুশাসন নিশ্চিতকরণে চীন সমর্থন জানিয়েছে। পাশাপাশি জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের অবস্থানের প্রতি চীনের সমর্থন রয়েছে। বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনে বাংলাদেশের আরো সক্রিয় ভূমিকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

    প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানান এবং চীনা নেতৃবৃন্দের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ অনুসরণ করবে এবং চীনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব অটুট রাখবে। প্রধানমন্ত্রী আরো জানান, দুই দেশ যৌথভাবে বন্ধুত্ব ও সহযোগিতা আরো জোরদার করতে কাজ করবে, যাতে চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করা যায়।

    Misu
    • Website

    Keep Reading

    ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে

    ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার: স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

    সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি

    সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

    সাবেক উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নির্দেশনা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.