
ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সেবা করতেই সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মুগ্ধকর স্বভাবসুলভ আচরণ, তার ড্রেস আপ সবকিছুই অতি সাধারণ। তিনি আসলে দেশ সেবা করার জন্যই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি চান দেশের সব ভালো কাজগুলো হোক।’
আতিকুর রহমান রুমন বলেন, সরকার পরিচালনার দায়িত্বে আসার পর থেকে আমাদের সাফল্যগুলোর মধ্যে একটি জিনিসই বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো- একটি যুদ্ধের কারণে তেলের দামসহ কিছু জিনিসের দাম বৃদ্ধির দিকে। এটা ছাড়া অন্যান্য প্রশাসনিক কাজ বা দুষ্টু লোকেরা যে খারাপ কাজগুলো করছিল, এগুলো তুলনামূলক অনেক কমে গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472