Close Menu
    What's Hot

    ১৬ নং ওয়ার্ড এ মশক নিধন কর্মীদের জিম্মি করে বখাটের ক্ষতি পূরণ দাবি।

    19 March, 2026

    বৃষ্টি ও ঈদ ছুটির প্রভাবে ঢাকায় কমেছে দূষণ

    18 March, 2026

    সারাদেশে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

    18 March, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ১৬ নং ওয়ার্ড এ মশক নিধন কর্মীদের জিম্মি করে বখাটের ক্ষতি পূরণ দাবি।
    • বৃষ্টি ও ঈদ ছুটির প্রভাবে ঢাকায় কমেছে দূষণ
    • সারাদেশে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস
    • সাতসকালে বায়ুদূষণের কবলে ঢাকা
    • জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন
    • ঈদের ফিরতি ট্রেনযাত্রায় আজ মিলছে ২৭ মার্চের টিকিট
    • দুপুর ১টার মধ্যে ছয় জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা
    • বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম, শীর্ষে দিল্লি
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    20 March, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home»জাতীয়

    বৃষ্টি ও ঈদ ছুটির প্রভাবে ঢাকায় কমেছে দূষণ

    MisuBy Misu18 March, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ ঈদের আগমুহূর্তে রাজধানী ঢাকার বায়ুমানে এসেছে স্বস্তিদায়ক পরিবর্তন। সাধারণত “বায়ুদূষণে শীর্ষে ঢাকা” শিরোনামের খবর প্রায়ই দেখা গেলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। সাম্প্রতিক বৃষ্টি ও ঈদুল ফিতরের ছুটির কারণে দূষণের শীর্ষ তালিকায় নেই ঢাকা; বরং তালিকার অনেক নিচে নেমে গেছে শহরটির অবস্থান।

    বুধবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ সূচক থেকে এ তথ্য জানা গেছে। সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ৮৮ নম্বরে।

    প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল দিল্লি, যার স্কোর ২০২। তালিকায় এরপর রয়েছে লাহোর (১৫৮), সিউল, উলানবাত্তার, কাঠমাণ্ডু, সাংহাই এবং হ্যানয়।

    অন্যদিকে একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল বাতাম, যার স্কোর ছিল শূন্য। নির্মল বায়ুর তালিকায় আরও রয়েছে সিডনি, সিয়েটল, ক্যানবেরা এবং কোপেনহেগেন।

    আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বায়ুমানে ভিন্নতা ছিল। এর মধ্যে সবচেয়ে দূষিত এলাকা ছিল শাহবাগ, যেখানে স্কোর ১৪৪। এছাড়া গুলশান-১-এ ৭৫, বাড্ডা-এ ১০২, নিকেতন-এ ৭৫, বারিধারা-এ ৯৩, হাজারীবাগ-এ ৯৭ এবং মিরপুর-এ ৭৭ রেকর্ড করা হয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার বায়ুমান আবারও খারাপ হতে পারে।

    এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, বায়ুর মান ০-৫০ হলে ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সতর্কতামূলক, ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

    বিশ্ব স্বাস্থ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতিবছর বিশ্বজুড়ে বায়ুদূষণজনিত কারণে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত।

    Misu
    • Website

    Keep Reading

    জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন

    ঈদের ফিরতি ট্রেনযাত্রায় আজ মিলছে ২৭ মার্চের টিকিট

    সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

    বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

    সংসদে ‘বাঘ বিধবা’ ভাতা চালুর দাবি গাজী নজরুল ইসলাম এমপির

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.