Close Menu
    What's Hot

    ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন

    11 February, 2026

    প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

    11 February, 2026

    জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

    11 February, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন
    • প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক
    • জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে
    • যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়
    • “লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তবুও লড়ছি”—নির্বাচন ও গণভোট নিয়ে জি এম কাদেরের খোলামেলা বক্তব্য
    • বিমানের সাবেক এমডির বাসায় গৃহকর্মীকে নির্যাতন: লোমহর্ষক বর্ননা বিচারকের
    • ভোট উপলক্ষে আজও বাড়িমুখো মানুষ, নেই ভোগান্তি
    • নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    12 February, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home»জাতীয়

    ভোট উপলক্ষে আজও বাড়িমুখো মানুষ, নেই ভোগান্তি

    MisuBy Misu11 February, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। বুধবার সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় ঘুরে দেখা গেছে, যাত্রীরা স্বস্তিতে বাসে উঠছেন এবং নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন।

    তবে আগের দিনের মতো উপচেপড়া ভিড় নেই। মঙ্গলবার সায়েদাবাদ টার্মিনালে ছিল যাত্রীদের চাপ, বাস সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। কিন্তু বুধবার চিত্র ভিন্ন। পর্যাপ্ত বাস থাকায় অতিরিক্ত ভাড়ার অভিযোগও পাওয়া যায়নি।

    সায়েদাবাদ বাস টার্মিনাল, জনপথ মোড়, উত্তর যাত্রাবাড়ী, দোলাইপার, শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, হাজীগঞ্জ, চট্টগ্রাম, লাকসাম, খুলনা, সিলেট ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার বাস চলাচল করতে দেখা গেছে। কাউন্টার কর্মীরা যাত্রীদের ডাকাডাকি করছেন, তবে অনেক বাসই পূর্ণ যাত্রী ছাড়াই ছেড়ে যাচ্ছে।

    তিশা কাউন্টারের কর্মী মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, মঙ্গলবারের তুলনায় বুধবার যাত্রী কম। তার ভাষায়, ‘গতকাল যে ভিড় ছিল, তা ঈদের সময়েও দেখা যায় না। সারারাত বাস ছাড়তে হয়েছে।’

    পর্যাপ্ত বাস থাকায় যাত্রীরা ভাড়া নিয়ে দরকষাকষিও করছেন। বরিশালের পিরোজপুরগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, ‘সাধারণ সময়ে ভাড়া ৫০০ টাকা। চেষ্টা করছি কিছুটা কমে নেওয়ার।’

    খিলগাঁওয়ের ব্যবসায়ী আব্দুর রহমান লক্ষ্মীপুরের রায়পুরে ভোট দিতে যাচ্ছেন। তিনি জানান, ভিড়ের আশঙ্কায় আগের দিন আসেননি। আজ এসে দেখেছেন পরিবেশ স্বাভাবিক, ভাড়াও আগের মতোই।

    বাস কাউন্টার সংশ্লিষ্টরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়তে পারে।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা চারদিনের ছুটি পাচ্ছেন।

    Misu
    • Website

    Keep Reading

    ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন

    প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

    জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

    যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়

    বিমানের সাবেক এমডির বাসায় গৃহকর্মীকে নির্যাতন: লোমহর্ষক বর্ননা বিচারকের

    নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.