Close Menu
    What's Hot

    ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে

    24 February, 2026

    গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় নজরে কি টেন্ডার কারসাজি: নারায়ণগঞ্জে হারুনের পদায়ন ঘিরে পুরনো নেটওয়ার্কের অভিযোগ- নতুন মুখাবয়বে, পুরনো খেলা আবারও শুরু করেছে

    24 February, 2026

    ৭ বছর পর আবারও দীপা-রিচি জুটি

    24 February, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে
    • গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় নজরে কি টেন্ডার কারসাজি: নারায়ণগঞ্জে হারুনের পদায়ন ঘিরে পুরনো নেটওয়ার্কের অভিযোগ- নতুন মুখাবয়বে, পুরনো খেলা আবারও শুরু করেছে
    • ৭ বছর পর আবারও দীপা-রিচি জুটি
    • ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
    • রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার: স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
    • প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ: ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে সমর্থন চীনের
    • সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি
    • শত কোটি টাকার সম্পত্তি, তবু সংকটে জনহিতকর সেবা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    25 February, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home»জাতীয়

    রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার: স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

    MisuBy Misu24 February, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকার নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। ওই সাক্ষাৎকারে তিনি গত ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের সময়কালকে ‘চরম অবমাননাকর’ হিসেবে অভিহিত করেছেন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক উপায়ে তাকে অপসারণের চেষ্টার অভিযোগ এনেছেন।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন।

    সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সবারই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবেন, আর যারা জবাব দেওয়ার তারা জবাব দেবেন।’ তিনি আরও যোগ করেন, সরকার কোনো পরিস্থিতিতেই কারও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না।
    অন্যদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘আজ গণমাধ্যমে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যেখানে তিনি অনেকগুলো স্পর্শকাতর প্রসঙ্গ টেনেছেন। বিশেষ করে বিএনপি প্রসঙ্গ এবং অন্তর্বর্তী সরকার কর্তৃক তাকে সহযোগিতা না করার বিষয়গুলো সেখানে এসেছে। আমরা বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখছি এবং পর্যালোচনা শেষে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।’

    দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দাবি করেন, অন্তর্বর্তী সরকার তাকে ‘প্রাসাদবন্দি’ করে রেখেছিল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা বিদেশ সফর সম্পর্কে তাকে কিছুই জানানো হতো না। তিনি অভিযোগ করেন, এক পর্যায়ে তাকে সরিয়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির পদে বসানোর চক্রান্ত করা হয়েছিল, যা অসাংবিধানিক। এই কঠিন সময়ে বিএনপি ও সশস্ত্র বাহিনী তার পাশে থেকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সহায়তা করেছে বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

    Misu
    • Website

    Keep Reading

    ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে

    ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ: ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে সমর্থন চীনের

    সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি

    সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

    সাবেক উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নির্দেশনা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.