Close Menu
    What's Hot

    ওকে ধরিয়ে দিন

    3 March, 2026

    খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা

    1 March, 2026

    বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ

    1 March, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ওকে ধরিয়ে দিন
    • খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা
    • বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ
    • ইরাকে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা
    • জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী
    • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
    • ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-২০২৫/২৬
    • দক্ষিণ লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    3 March, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home»সারাদেশ

    রেললাইন তুলে ফেলায় ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

    MisuBy Misu29 December, 2025 সারাদেশ No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন তুলে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সোমবার (২৯ ডিসেম্বর) ভোর থেকে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শী, জিআরপি পুলিশ ও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে পৌর শহরের জন্মেজয় মাঠখলা এলাকায় নাট-বল্টু খুলে প্রায় ২০ ফুট রেললাইন তুলে ফেলে। এতে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে আট ঘণ্টা বিলম্বে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ভোর ৫টার দিকে ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির ইঞ্জিনসহ ইঞ্জিনের পাশের দুটি বগি লাইনচ্যুত হয়।

    দুর্ঘটনার পর ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বাকি ১১টি বগি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে জংশনে নিয়ে যায়।

    গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ হাবিলদার আরিফ রব্বানী বলেন, ট্রেনটির গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আশরাফ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৫টা থেকে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হবে।

    গফরগাঁও রেলওয়ে স্টেশনের পিডব্লিউ (ওয়ে) শাখার উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হয়েছে।

    উল্লেখ্য, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে গত ২৭ ডিসেম্বর (শনিবার) বিকেল থেকে বিএনপির একদল বিক্ষুব্ধ নেতাকর্মী আন্দোলন করে আসছেন। ওই দিন বিকেলে ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর নাম ঘোষণা করা হয়। এর পর থেকেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা গফরগাঁও পৌর শহরে হরতাল, বিক্ষোভ, রেলপথ ও সড়কপথ অবরোধ শুরু করেন।

    বিক্ষুব্ধ নেতাকর্মীদের রেলপথ অবরোধের কারণে শনিবার বিকেল থেকে একটানা ১১ ঘণ্টা ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া ২৮ ডিসেম্বর এই রেলপথে চার দফায় প্রায় সাত ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। সেনা পাহারার মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। এতে ঢাকা–ময়মনসিংহ রেললাইনে ট্রেনের সময়সূচিতে মারাত্মক বিপর্যয় ঘটে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

    Misu
    • Website

    Keep Reading

    সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517

    হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

    রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধর, হত্যার হুমকি

    ওপেন শোডাউন নাকি গোপন বিপ্লব?

    গুনিয়াউক দরবার শরীফের তৃতীয় ও শেষ দিনের ওরশ সম্পন্ন

    দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দল নেতা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.