Close Menu
    What's Hot

    পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াত এমপি জন্মেছেন ১৯৮১ সালে!

    17 June, 2026

    শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

    17 June, 2026

    দুপুরের মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

    17 June, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াত এমপি জন্মেছেন ১৯৮১ সালে!
    • শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
    • দুপুরের মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা
    • মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা
    • রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি
    • সিলেট পৌঁছে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
    • টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মারামারি
    • ‘আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    17 June, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

    রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

    News DaskBy News Dask17 June, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপে প্রায় দুই দশকের অপেক্ষার অবসান হলো। অসংখ্য রেকর্ড, বিশ্বকাপ শিরোপা, গোল আর জাদুকরী পারফরম্যান্সের পর অবশেষে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার তিন গোলই এসেছে অধিনায়ক মেসির পা থেকে।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এর ফলও পেয়ে যায় দ্রুত। প্রথমার্ধের ১৭ মিনিটে মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট।

    আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

    প্রথম গোলের পরও থামেননি তিনি। ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।

    এরপর আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। ম্যাচের ৭৬ মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণে বল পান মেসি। মাঝমাঠ থেকে বল এগিয়ে দেন  এনসো ফের্নান্দেস। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে সঙ্গেই পূর্ণ হয় তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

    গোলের পর দুই হাত আকাশের দিকে তুলে উদযাপন করেন মেসি। সতীর্থরা ছুটে এসে তাকে ঘিরে ধরেন, আর গ্যালারিজুড়ে শুরু হয় ‘মেসি, মেসি’ ধ্বনি।

    বিশ্বকাপে এটি ছিল মেসির ষষ্ঠ আসর। ২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন তিনি। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন। ২০১৪ সালে দলকে ফাইনালে তুলেছিলেন, ২০২২ সালে আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ জেতান। তবে এত সাফল্যের মাঝেও বিশ্বকাপে কখনো হ্যাটট্রিক করা হয়নি তার।

    ২০২২ বিশ্বকাপে সাত গোল করে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করলেও কোনো ম্যাচে তিন গোল করতে পারেননি। সেই অপূর্ণতাই পূরণ হলো এবার।

    ৩৯ বছর বয়সেও বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিক শুধু আর্জেন্টিনাকে জয়ের পথে এগিয়ে নেয়নি, বিশ্বকাপ ইতিহাসে তার নতুন রেকর্ড আরও এক মাইলফলক।

    News Dask
    • Website

    Keep Reading

    মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা

    টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মারামারি

    আলজেরিয়া ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি

    রোনালদোর অবাক করা কাণ্ড!

    কয় গোল হতে পারে ব্রাজিল-মরক্কো ম্যাচে?

    জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে এসআইসহ তিনজন প্রত্যাহার

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.