Close Menu
    What's Hot

    রেলওয়ের পিএস নাসিরকে ঘিরে এত অভিযোগ কেন? নিয়োগ, পদায়ন ও সম্পদের নেপথ্যে কী

    2 September, 2026

    নেপালের বন্যার পানিতে ভেসে আসা অচেনা মাছ খেতে নিষেধাজ্ঞা বিহারে

    2 September, 2026

    এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী

    2 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • রেলওয়ের পিএস নাসিরকে ঘিরে এত অভিযোগ কেন? নিয়োগ, পদায়ন ও সম্পদের নেপথ্যে কী
    • নেপালের বন্যার পানিতে ভেসে আসা অচেনা মাছ খেতে নিষেধাজ্ঞা বিহারে
    • এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী
    • আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
    • নেপালের ত্রিশুলিতে বন্যায় ধ্বংস ২৫০০ ভবন
    • দেশের ছয় জেলায় দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
    • একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের
    • How to Navigate the BC.Game Registration Process Efficiently
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    2 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে তিন মাসে ৬টি লঘুচাপের শঙ্কা

    জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে তিন মাসে ৬টি লঘুচাপের শঙ্কা

    News DaskBy News Dask2 July, 2026 আবহাওয়া ও পরিবেশ No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আবহাওয়া ডেস্কঃ বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি বেড়ে দেশের তিন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 

    বুধবার (১ জুলাই) আধুনিক প্রযুক্তি, আবহাওয়া বিন্যাস ও বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের আবহাওয়া মানচিত্র এবং জলবায়ু মডেল অনুসরণ করে আগামী তিন মাসের এই পূর্বাভাস দেওয়া হয়।

    এতে বলা হয়, জুলাই মাসে সারাদেশের অন্যান্য বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বিভাগে। জুলাইয়ে চট্টগ্রাম বিভাগে ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    দেশের প্রধান নদ-নদীর পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস জানায়, জুলাইয়ে মৌসুমি ভারী বর্ষণের কারণে নদীগুলোর পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

    এতে উল্লেখ করা হয়, জুলাই মাসে সবচেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজশাহী বিভাগে। পূর্বাভাস অনুযায়ী, জুলাইয়ে রাজশাহীতে ৩১১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া লঘুচাপগুলোর মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এই সময়ে দেশে অন্তত ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হতে পারে।

    এর আগে, গত মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ জুন নেত্রকোনায়, ১৭৮ মিলিমিটার। ৪ জুন যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ জুন নরসিংদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

    পরিবর্তনশীল আবহাওয়ার কারণে জুলাই মাসজুড়ে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় ও আকস্মিক বন্যা পরিস্থিতির ওপর নজর রাখতে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

    News Dask
    • Website

    Keep Reading

    দেশের ছয় জেলায় দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    দেশের সাত অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

    দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, সতর্কবার্তা

    সারা দেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

    দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.