Close Menu
    What's Hot

    পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

    21 September, 2026

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে

    21 September, 2026

    মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’

    21 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
    • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
    • মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’
    • জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
    • মসজিদুল হারামের মুয়াজ্জিন ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল
    • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার
    • জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী
    • অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    21 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » মিরপুর প্রেসক্লাবে ‘২৪-এর গণঅভ্যুত্থান ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা

    মিরপুর প্রেসক্লাবে ‘২৪-এর গণঅভ্যুত্থান ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা

    ereen moonBy ereen moon6 August, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজেস্ব প্রতিবেদক: ‘২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্রের চর্চা এবং দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট’ নিয়ে রাজধানীর মিরপুর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“২৪-এর গণঅভ্যুত্থান ও গণতন্ত্র” শীর্ষক এ আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের পটভূমি, জনগণের প্রত্যাশা, গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত এজিএস, মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমী। সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও সবুজ বিপ্লব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস. এম. বদরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. শিহাব উদ্দিন।

    প্রধান অতিথির বক্তব্যে তালুকদার রুমী বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন, নিপীড়ন ও জনগণের অধিকার হরণের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিয়ে পরিবর্তনের পথ সুগম করেছে। জনগণের প্রত্যাশা ছিল একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। গণতন্ত্রকে সুসংহত করতে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

    তিনি আরও বলেন, নতুন নেতৃত্বের দাবিদার রাজনৈতিক দলগুলোকে আরও পরিপক্ব, দায়িত্বশীল ও বাস্তবমুখী রাজনৈতিক চর্চা করতে হবে।

    সভাপতির বক্তব্যে এস. এম. বদরুল আলম বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়; এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই অর্জনকে ধরে রাখতে মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।’

    তিনি রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে জাতীয় ঐক্য, উন্নয়ন ও জনকল্যাণের রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

    সঞ্চালকের বক্তব্যে মো. শিহাব উদ্দিন বলেন, ‘গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা। এই চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। সাংবাদিকদেরও সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখতে হবে।’

    আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক উত্তরণ ও জনগণের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা জরুরি। গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

    সভায় মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস. এম. ইসলাম উকিল, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি নিপু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সাইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মুন্না, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, আইন বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক দুলাল হোসেন, দপ্তর সম্পাদক এম. এ. গাফফার ও সেকেন্দার আলী, সহ-সম্পাদক জাকির হোসেন মোল্লা ও মানজারুল ইসলামসহ মিরপুর প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    ereen moon
    • Website

    Keep Reading

    পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

    জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

    ২০তম এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

    এমপি নজরুলের রিমান্ড চাইবে পুলিশ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.