Close Menu
    What's Hot

    নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস

    18 August, 2026

    জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

    18 August, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

    18 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
    • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
    • রাষ্ট্রপতি নির্বাচনে আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়
    • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের
    • সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
    • অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
    • র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইনের খসড়া অনুমোদন
    • Tokyocasinohrat CZ 2026 Vše, co potřebujete vědět o online hraní 155222875
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    18 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের

    NasimBy Nasim18 August, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার সাম্প্রতিক যোগাযোগের উদ্যোগে সাড়া দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর এক দিন পর ট্রাম্প এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

    একই সঙ্গে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্কেরও প্রশংসা করেন তিনি। ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তার সম্পর্কের মাধ্যমে তিনি পরিস্থিতিকে ‘আরও নিরাপদ’ করছেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময় কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এখনো তাঁদের মুখোমুখি সাক্ষাৎ বা বৈঠক হয়নি।

    পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়ার নেতার প্রশংসা করলেও ট্রাম্প তার গুরুত্বপূর্ণ মিত্র দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করার জন্য তিনি সিউলের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্পের দাবি, ইরান যাতে পরমাণু বোমা তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই এই যুদ্ধ চালানো হচ্ছে।

    গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিম কেন তার সঙ্গে যোগাযোগের অনুরোধে সাড়া দেননি—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘আপনি কীভাবে জানলেন যে তিনি সাড়া দেননি?’

    কিম সত্যিই সাড়া দিয়েছেন কি না, আবার জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তিনি সাড়া দিয়েছেন।’ কিমের সঙ্গে যোগাযোগ কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে ট্রাম্প বলেন, বিষয়টি ‘খুবই ইতিবাচক’। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

    এরপর কিমের সঙ্গে তার সম্পর্কের আরও প্রশংসা করে ট্রাম্প বলেন, এই সম্পর্ক উত্তেজনা কমাতে সহায়তা করছে। ট্রাম্প বলেন, ‘দেখুন, আমি আসলে পরিস্থিতিকে আরও নিরাপদ করে তুলছি। কিম জং উন সবসময় আমার প্রতি অত্যন্ত সম্মান দেখিয়েছেন। আমি তাঁকে বুঝি, তিনিও আমাকে বোঝেন।’

    Nasim

    Keep Reading

    ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের, মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা

    ওমানে ট্রাম্পের বোমা হামলার হুমকি

    পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

    বিশ্বজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে, জাতিসংঘের সতর্কতা

    ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু, মিশরে হাসপাতালে ভর্তি ১৮

    দাবানলে জ্বলছে ইউরোপ, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.