Close Menu
    What's Hot

    মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

    24 August, 2026

    ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল

    24 August, 2026

    বড় সুখবর পেল বাংলাদেশ

    24 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
    • ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল
    • বড় সুখবর পেল বাংলাদেশ
    • ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান
    • Casino con Crupiers Reales La Experiencia de Juego Definitiva
    • Blackjack Live Online Seguro La Experiencia Definitiva para el 2026
    • Casino España Retirada Instantánea Gratis – La Nueva Era del Juego
    • Casino España Online Dinero Real La Experiencia de Jugar y Ganar
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    24 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

    দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

    MisuBy Misu23 August, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    ক্রীড়া ডেস্কঃ ম্যাকাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই স্টার্কের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। তৃতীয় ওভারে অজি পেসারের কাছে টানা দুটি উইকেট হারায় তারা।

    প্রথম ২ ওভারে ৫ রান তুলেছিল বাংলাদেশ। তৃতীয় ওভারে স্টার্ক সাদমান ইসলামকে পয়েন্টে মার্নাস লাবুশেনের ক্যাচ বানান। পরের বলে মুমিনুল হকের অফস্টাম্প ভেঙে দেন। ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে সফরকারীরা।

    পরে সাবধানে খেলছিলেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু অষ্টম ওভারের শেষ বলে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওপেনার তানজিদ হাসান।

    এর আগে টেস্টে বাংলাদেশি পেসার হিসেবে সেরা বোলিং করেছেন শরীফুল ইসলাম। সাত উইকেট নিয়েছেন তিনি, দিয়েছেন ৪৮ রান। তার পারফরম্যান্সের ভর করেই প্রথম ইনিংসে অজিদের ২১০ রানে অলআউট করে টাইগাররা। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

    ৮ উইকেটে ১৬৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিনের অষ্টম ওভারে সেট ব্যাটার ক্যামেরন গ্রিনকে ফেরান শরীফুল। বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করেছিল। কিন্তু কুমার ধর্মসেনা আউট না দিলে রিভিউ নেয় তারা। শরীফুলের ইনসুইং ইয়র্কার গ্রিনের পায়ের আঙুলে লেগে তাকে ছিটকে ফেলে দেয়। বলটি ডিপ থার্ডে গড়িয়ে গেলে তারা একটি লেগ বাই রান নেয়। রিভিউয়ে সফল হয় বাংলাদেশ। ১০৫ বলে ১০ চারে ৬৭ রানে থামেন গ্রিন।

    তারপর নাথান লায়ন ও জশ হ্যাজেলউডের ২৪ রানের জুটি ভেঙে দিলে বাংলাদেশ ২১০ রানে থামায় অস্ট্রেলিয়াকে। লায়ন ৬২ বলে চার চার ও এক ছয়ে ৩২ রানে অপরাজিত ছিলেন। হ্যাজেলউডকে ৬ রানে সাদমান ইসলামের ক্যাচ বানান তাইজুল ইসলাম।

    শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩৯ রান। ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

    Misu
    • Website

    Keep Reading

    ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল

    বড় সুখবর পেল বাংলাদেশ

    বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, ‘আত্মসম্মানের ব্যাপার ছিল’

    ম্যাকাইতে ব্যাটে-বলে ইতিহাস গড়লেন শরীফুল

    ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

    টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.