Close Menu
    What's Hot

    রাজউক অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগে ইব্রাহিমপুরে উদ্বেগ, জবাবদিহি এড়িয়ে চলছেন মালিক?

    27 August, 2026

    মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত

    27 August, 2026

    পিকআপ ভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার চেষ্টা, ধরলো জনতা

    27 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • রাজউক অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগে ইব্রাহিমপুরে উদ্বেগ, জবাবদিহি এড়িয়ে চলছেন মালিক?
    • মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত
    • পিকআপ ভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার চেষ্টা, ধরলো জনতা
    • রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
    • স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা
    • নেপালের বন্যায় এখনও কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্রমন্ত্রী
    • যন্ত্রাংশের নামে খণ্ড খণ্ড কেটে দেশে আনা ৪ বিলাসবহুল গাড়ি শনাক্ত
    • সংসদের তৃতীয় অধিবেশন শুরু
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    27 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত

    মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত

    NasimBy Nasim27 August, 2026 সারাদেশ No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় দুটি বাস এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫জন আহত হয়েছে।

    এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল বলেন, উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটি আলোচনা করে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    পুলিশ ও শ্রমিকরা জানায়, বুধবার দিবাগত রাতে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেফতার করে পুলিশ। তাকে ছাড়াতে শ্রমিকরা কয়েকবার থানায় গেলেও কোন সমাধান হয়নি। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দিনাজপুরের জেলা শহরের সাথে অভ্যন্তরীণসহ অন্য জেলার সাথে সড়কের বিভিন্ন পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ শ্রমিকরা। এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ নাগরিকসহ অন্যান্যদের। পরে গ্রেফতার হওয়া শ্রমিক নেতা শেখ বাদশাকে আদালতে নেয় পুলিশ।

    পুলিশ জানিয়েছে, শ্রমিক নেতা শেখ বাদশার বিরুদ্ধে আগের দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিকেলে কঠোর পুলিশি প্রহরায় শ্রমিক নেতা বাদশাকে আদালতে নিয়ে যাওয়া হয়।

    দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন বলেন, শেখ বাদশা এজাহারনামীয় মামলার আসামি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    Nasim

    Keep Reading

    পিকআপ ভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার চেষ্টা, ধরলো জনতা

    তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

    চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

    পাবনায় অস্ত্রোপচারের পর ১১ জনের ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, বেশির ভাগই প্রসূতি

    ধর্ষণের শিকার শিশুর পেটে জন্ম নেওয়া নবজাতকের বাবা অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক

    মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.