Close Menu
    What's Hot

    ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

    7 September, 2026

    ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটায় ৩ জনকে শোকজ

    7 September, 2026

    Lootrun Casino Зеркало Рабочие Решения для Игроков

    7 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
    • ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটায় ৩ জনকে শোকজ
    • Lootrun Casino Зеркало Рабочие Решения для Игроков
    • হিমবাহের গলন ঠেকাতে ভেড়ার উল, সুইস বিজ্ঞানীদের পরীক্ষায় মিলল সাফল্য
    • ৫ গোলে জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ
    • Ανακαλύψτε τα Καλύτερα Ξένα Καζίνο 432611625
    • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
    • কার পেনশন কত বাড়বে
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    7 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » হিমবাহের গলন ঠেকাতে ভেড়ার উল, সুইস বিজ্ঞানীদের পরীক্ষায় মিলল সাফল্য

    হিমবাহের গলন ঠেকাতে ভেড়ার উল, সুইস বিজ্ঞানীদের পরীক্ষায় মিলল সাফল্য

    MisuBy Misu7 September, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে উষ্ণতা বাড়ার সঙ্গে দ্রুত গলছে হিমবাহ। এই গলন ঠেকাতে সুইজারল্যান্ডে এবার নেওয়া হয়েছে বেশ অপ্রচলিত এক উদ্যোগ—হিমবাহের ওপর বিছানো হচ্ছে ভেড়ার উলের তৈরি বিশেষ কম্বল। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, প্লাস্টিকের তৈরি প্রচলিত আবরণের মতোই বরফ গলার গতি কমাতে সক্ষম হয়েছে উল।

    সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলের তসানফ্লুরো হিমবাহে এই পরীক্ষা চালাচ্ছে পরিবেশবাদী সংগঠন সামিট ফাউন্ডেশন ও ইউনিভার্সিটি অব লসানের যৌথ প্রকল্প ‘কিপ ইট উল’। প্রকল্পটির লক্ষ্য একদিকে হিমবাহের বরফ গলা ধীর করা, অন্যদিকে দেশটিতে অব্যবহৃত পড়ে থাকা ভেড়ার উলের বিকল্প ব্যবহার খুঁজে বের করা।

    বছরের পর বছর ধরে গ্রীষ্মকালে হিমবাহের বিভিন্ন অংশে কৃত্রিম ত্রিপল বা জিওটেক্সটাইল বিছিয়ে সূর্যের আলো প্রতিফলিত করার চেষ্টা করা হয়। এতে বরফের তাপ শোষণ কমে এবং গলন কিছুটা ধীর হয়। তবে এসব আবরণ সাধারণত প্লাস্টিকের তৈরি হওয়ায় সেখান থেকে ক্ষতিকর মাইক্রোফাইবার ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

    ‘কিপ ইট উল’ প্রকল্পের ব্যবস্থাপক টিমোথি স্টেইনার বলেন, জৈবভাবে পচনশীল কোনো বিকল্প খুঁজে বের করাই তাদের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সুইজারল্যান্ডে উৎপাদিত উলের বড় একটি অংশের ব্যবহার নিশ্চিত করাও এই উদ্যোগের উদ্দেশ্য। দেশটিতে প্রতি বছর উৎপাদিত উলের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ ফেলে দেওয়া হয়।

    চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম এই ধারণা নিয়ে কাজ শুরু করেন। পরে জুন মাসে সুইস প্রতিষ্ঠান ফিসোলান তৈরি দুটি পরীক্ষামূলক উলের কম্বল তসানফ্লুরো হিমবাহের ২০০ বর্গমিটার এলাকায় বিছানো হয়। পুরো গ্রীষ্মজুড়ে ওই আবরণের কার্যকারিতা প্রচলিত জিওটেক্সটাইলের সঙ্গে তুলনা করেন গবেষকেরা।

    প্রাথমিক ফলাফল গবেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। স্টেইনার জানান, প্রতি দুই সপ্তাহ পরপর নেওয়া মাপজোখে দেখা গেছে, উলের আবরণও সিনথেটিক আবরণের মতো কার্যকরভাবে বরফ গলার হার কমিয়েছে।

    ফিসোলানের নিকলাউস সেগেসার বলেন, উলের স্থায়িত্ব দেখে তিনি অবাক হয়েছেন। তার ধারণা ছিল, উপাদানটি হয়তো প্রয়োজনীয় স্থিতিশীলতা ধরে রাখতে পারবে না।

    প্রকল্পের শিক্ষার্থী এলিয়ট গাফিও বলেন, শুরুতে তারা ফলাফল নিয়ে নিশ্চিত ছিলেন না। কিন্তু পরীক্ষার পর এমন একটি ফল পাওয়া গেছে, যা তারা নিজের চোখে দেখতে ও হাতে স্পর্শ করতে পারছেন।

    তবে গবেষকেরা স্পষ্ট করে দিয়েছেন, উলের কম্বল বৈশ্বিক উষ্ণায়নের সমাধান নয়। সুইজারল্যান্ডের মোট হিমবাহ এলাকার মাত্র প্রায় ০.০২ শতাংশ বর্তমানে এ ধরনের সুরক্ষামূলক আবরণে ঢাকা থাকে। বিজ্ঞানীদের মতে, দীর্ঘমেয়াদে হিমবাহের ক্ষয় ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো।

    রেকর্ড তাপমাত্রার এই গ্রীষ্মে সুইজারল্যান্ডের হিমবাহগুলোতে স্বাভাবিক সময়ের কয়েক সপ্তাহ আগেই বরফের ওপরের তুষার গলে গেছে। ফলে দেশটির আল্পস অঞ্চলে হিমবাহের ক্ষয় আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    সূত্র: রয়টার্স

    Misu
    • Website

    Keep Reading

    দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

    হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

    আমি কাতারে হামলা করেছি, বোমাও ফেলেছি: নেতানিয়াহু

    ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

    ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় মিশরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

    বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে: সতর্ক বার্তা এফএওর

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.