Close Menu
    What's Hot

    সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

    24 September, 2026

    বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    24 September, 2026

    ট্রাম্পের মিডিয়া নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে তিন সংবাদমাধ্যম

    24 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
    • বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
    • ট্রাম্পের মিডিয়া নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে তিন সংবাদমাধ্যম
    • হাইকোর্টের বিচারপতি হিসেবে দেবাশীষ রায় চৌধুরীর শপথ
    • বোয়িংয়ের নতুন চুক্তিতে আন্তর্জাতিক নেটওয়ার্ক বাড়াতে চায় বিমান
    • নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
    • ‘বাংলাদেশ চায় না রোহিঙ্গারা চিরকাল বাস্তুচ্যুত থাকুক’
    • ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    24 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    NasimBy Nasim24 September, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বর্তমানে বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এ বন্ধুত্ব দুই দেশের সরকার ও জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সময়ের ধারার সঙ্গে সংগতিপূর্ণ। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতার পথ আরও বিস্তৃত হবে।

    রাজধানীর একটি হোটেলে আজ গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে স্বাগত জানিয়ে শুরুতেই রাষ্ট্রদূত চীনের অগ্রগতি আলোকপাত করেন। বাংলাদেশ-চীন প্রসঙ্গে বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, চলতি বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকী এবং বাংলাদেশ-চীন বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার দশম বার্ষিকী। বাংলাদেশের নতুন সরকারকে দেশ পরিচালনায় সমর্থন করে চীন। বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন পাশে রয়েছে এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক—এটিও চীন সমর্থন করে।

    তিনি বলেন, এ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো চীন সফর করেন। এ সফরের মধ্য দিয়ে দুই দেশ নতুন যুগে বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্বে দ্বিপক্ষীয় সম্পর্ককে উন্নীত করেছে, যা দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্কের উন্নয়নে শক্তিশালী গতি সঞ্চার করেছে। বর্তমানে বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

    বাংলাদেশে দায়িত্ব পালনের সময়ের স্মৃতিচারণ করে ইয়াও ওয়েন বলেন, পেছনে ফিরে তাকালে গভীর আবেগ অনুভব করি। বাংলাদেশে দায়িত্ব পালনের তিন বছর নয় মাস পূর্ণ হয়েছে। আর কয়েক দিনের মধ্যেই এ দায়িত্ব থেকে বিদায় নেব। বাংলাদেশ ছাড়ার প্রস্তুতি নিতে গিয়ে আমার হৃদয় গভীর টান ও বিচ্ছেদবেদনায় পূর্ণ হয়ে আছে।‌

    গত তিন বছরে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এবং একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এ দেশের নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তগুলো খুব কাছ থেকে দেখেছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংস্কার ও উন্নয়নের নতুন পথে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এ গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের জনগণের অসাধারণ দৃঢ়তা ও জাতীয় মর্যাদাবোধের প্রকাশের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে।

    ঢাকার রাস্তাঘাট ও অলিগলিতে চলাচলের অভিজ্ঞতা তুলে ধরে চীনের রাষ্ট্রদূত বলেন, তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে বাংলাদেশের তরুণদের আশাবাদ ও এগিয়ে যাওয়ার প্রত্যয়। তরুণরা একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং দেশের ভবিষ্যৎ। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী।

    Nasim

    Keep Reading

    হাইকোর্টের বিচারপতি হিসেবে দেবাশীষ রায় চৌধুরীর শপথ

    বোয়িংয়ের নতুন চুক্তিতে আন্তর্জাতিক নেটওয়ার্ক বাড়াতে চায় বিমান

    নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    ‘বাংলাদেশ চায় না রোহিঙ্গারা চিরকাল বাস্তুচ্যুত থাকুক’

    ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ

    কুমিল্লার সব থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান, আটক ৬২৪

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.