Close Menu
    What's Hot

    Casinos sin Licencia Seguros Una Guía Completa

    29 September, 2026

    যশোরের গ্রামাঞ্চলে নকল শিশুখাদ্যের ছড়াছড়ি

    28 September, 2026

    পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল শিশুর

    28 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Casinos sin Licencia Seguros Una Guía Completa
    • যশোরের গ্রামাঞ্চলে নকল শিশুখাদ্যের ছড়াছড়ি
    • পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল শিশুর
    • প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন ডাকোটা জনসন
    • ট্রাম্পকে বার্তা দিতে ‘বাহুবলী’র আশ্রয় ইরানের
    • মুম্বাইয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন ‘ধুরন্ধর’ অভিনেতা
    • বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী
    • দ্বিতীয় ম্যাচেও হার, কঠিন হলো বাংলাদেশের বিশ্বকাপযাত্রা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    29 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » যশোরের গ্রামাঞ্চলে নকল শিশুখাদ্যের ছড়াছড়ি

    যশোরের গ্রামাঞ্চলে নকল শিশুখাদ্যের ছড়াছড়ি

    MoonBy Moon28 September, 2026 সারাদেশ No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক, যশোরঃ পরিচিত বিভিন্ন ব্র্যান্ডের নাম সামান্য পরিবর্তন এবং প্রায় একই রকম মোড়ক তৈরি করে নকল, ভেজাল ও মানহীন শিশুখাদ্য ছড়িয়ে পড়েছে যশোরের প্রত্যন্ত এলাকায়। এসব পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয়মূল্য কিংবা বিএসটিআইয়ের অনুমোদনের তথ্য নেই। কারখানার ঠিকানাও এমনভাবে লেখা হয়, যা খুঁজে বের করা কঠিন। এসব নিম্নমানের খাবার খেয়ে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা করলেও বন্ধ হচ্ছে না এসব পণ্যের উৎপাদন ও বিক্রি। সর্বশেষ সোমবার যশোরের কেশবপুর উপজেলার মধু সড়ক স্বর্ণপট্টিতে কালী বাড়ির সামনে ‘ইত্যাদি স্টোরে’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এমন শিশুখাদ্য পায় অধিদপ্তরের একটি দল।

    অভিযানে চায়না চোক, ড্রিংকা, নাটোরের কাঁচাগোল্লা, ইনটেক ম্যাংগো জুস ও জিরা চিপসসহ বিভিন্ন পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য লেখা না থাকার বিষয়টি ধরা পড়ে। কারখানার ঠিকানাও ছিল অস্পষ্ট। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তিনটি ধারায় ইত্যাদি স্টোরের মালিক স্বপন কুমার দাসকে মোট দুই লাখ টাকা জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় জেলা পুলিশের একটি দল, কেশবপুরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন।

    এর আগে ২৪ আগস্ট যশোর সদর উপজেলার পুলেরহাটে তানসীপ ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে ২০২৫ সালে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ জুস, ম্যাংগো বারসহ বিভিন্ন শিশুখাদ্য উদ্ধার করে ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার আইনের তিনটি ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

    ২২ সেপ্টেম্বর মণিরামপুর উপজেলার রোহিতা বাজারের নিউজ মেঘনা বেকারিতে অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদনহীন বিভিন্ন খাদ্যপণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি পাউরুটি এবং নকল মোড়ক ব্যবহারের বিষয়টি পায় ভোক্তা অধিকার টিম। পণ্যগুলোর মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিক্রয়মূল্যও লেখা ছিল না। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ ছাড়া ৯ সেপ্টেম্বর যশোর শহরের ইমরান ফুডসের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ভুষি ও রাসায়নিক ব্যবহার করে সয়াবিন বড়ি তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

    কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর জেলা শাখার সভাপতি আব্দুর রকিব সর্দার অপু বলেন, ‘এক জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করার পরও আবার অনেক প্রতিষ্ঠান নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি করছে।’

    তিনি বলেন, কেশবপুরের পাজিয়ায় নকল দুধ তৈরির একটি কারখানায় তিনবার অভিযান চালানো হয়েছে। লিকুইড গ্লুকোজ, খাবার সোডা ও চিনি মিশিয়ে সেখানে দুধ তৈরি করা হতো। তিনবার অভিযান চালিয়েও বন্ধ না হওয়ায় পরে কেশবপুরের ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জনকে ছয় মাস করে কারাদণ্ড দেন।

    অপুর দাবি, বিভিন্ন স্থানে অভিযান শেষ হওয়ার পরও আবার নকল ও ভেজাল পণ্য উৎপাদন-বিক্রির তথ্য তাদের কাছে আসছে।

    Moon
    • Website

    Keep Reading

    পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল শিশুর

    নতুন টার্মিনাল থেকে ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীণ ফ্লাইট শুরু

    সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ

    জয়পুরহাটে বিশাল বেলেপাথর উদ্ধার, ওজন ৩২০ কেজি

    যমুনার ভয়াবহ ভাঙনে তিন মাসে বিলীন বসতভিটা-ফসলি জমি

    ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.