Close Menu
    What's Hot

    Casino bez ověření účtu Vstupte do světa bez komplikací

    9 October, 2026

    Kasyno bez depozytu z bonusem – Odkryj, jak grać bez ryzyka!

    9 October, 2026

    Penalty Shoot-Out Super Cup – La Emoción del Fútbol en Cada Penalti

    9 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Casino bez ověření účtu Vstupte do světa bez komplikací
    • Kasyno bez depozytu z bonusem – Odkryj, jak grać bez ryzyka!
    • Penalty Shoot-Out Super Cup – La Emoción del Fútbol en Cada Penalti
    • Online Casina v ČR Co potřebujete vědět před hraním
    • মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা
    • মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’
    • অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে টাইগারদের মুখোমুখি মালেয়েশিয়া
    • র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ব্রাজিল
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    9 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ইরান যুদ্ধে ৮১ আকাশযানের ক্ষতি, ৪৫ বিলিয়ন ডলার ব্যয়; কংগ্রেসের প্রতিবেদনে কী আছে

    ইরান যুদ্ধে ৮১ আকাশযানের ক্ষতি, ৪৫ বিলিয়ন ডলার ব্যয়; কংগ্রেসের প্রতিবেদনে কী আছে

    MoonBy Moon8 October, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১টি বিমান, হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রতিবেদন অনুযায়ী, এগুলো মেরামত বা প্রতিস্থাপনে ১৯০ থেকে ৩৩০ কোটি ডলার লাগতে পারে। সিএনএন জানিয়েছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ইতিমধ্যে অন্তত ৪৫ বিলিয়ন বা ৪ হাজার ৫০০ কোটি ডলার।

    এই মোট ব্যয়ে অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি ধরা হয়নি।

    সিআরএসের প্রতিবেদন উদ্ধৃত করে সিএনএন জানায়, ক্ষতির তালিকায় অর্ধেকের বেশি এমকিউ-৯ রিপার ড্রোন। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, বিমান সহায়তা এবং যুদ্ধক্ষেত্রে উদ্ধার অভিযানে এগুলো ব্যবহৃত হয়।

    তালিকায় অত্যাধুনিক এফ-৩৫এ যুদ্ধবিমান ও ই-৩ সেন্ট্রি নজরদারি বিমানও রয়েছে। বড় রাডারযুক্ত সেন্ট্রি লক্ষ্যবস্তু শনাক্ত ও আকাশসীমা ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়।

    তবে ৮১টি আকাশযানের সবই স্থায়ীভাবে হারিয়ে যায়নি। কিছু মেরামতের পর কাজে ফিরেও থাকতে পারে। সেপ্টেম্বরে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানি হামলায় সামান্য ক্ষতিগ্রস্ত আটটি এফ-১৫ স্ট্রাইক ঈগলও এই তালিকায় রয়েছে।

    কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাবভিত্তিক ক্ষতির অঙ্ক নির্ভর করছে প্রতিরক্ষা দপ্তরের মেরামত ও প্রতিস্থাপন পরিকল্পনার ওপর। প্রতিবেদন তৈরিতে দপ্তরটি, তার মহাপরিদর্শক, সেন্ট্রাল কমান্ড ও সংবাদমাধ্যমের তথ্য নেওয়া হয়েছে।

    প্রতিবেদনে প্রশ্ন উঠেছে, যুদ্ধের প্রভাব ও প্রয়োজনীয় বরাদ্দ নির্ধারণে আইনপ্রণেতারা পর্যাপ্ত তথ্য পাচ্ছেন কি না। অন্য সামরিক চাহিদা ও বিদেশে অস্ত্র সরবরাহের অঙ্গীকার পূরণ করে হারানো আকাশযান প্রতিস্থাপনের শিল্পসক্ষমতা নিয়েও উদ্বেগ রয়েছে।

    পুরোনো ও সংখ্যায় সীমিত সেন্ট্রির মতো আকাশযানের ক্ষতি মধ্যপ্রাচ্যের বাইরেও সামরিক প্রস্তুতিতে ঘাটতি তৈরি করতে পারে।

    সিএনএনের উদ্ধৃত আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর মধ্যপ্রাচ্যে ৪৫টি এমকিউ-৯ হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৪ সাল থেকে বিমানবাহিনী তার এমকিউ-৯ বহরের প্রায় ৩৫ শতাংশ হারিয়েছে।

    Moon
    • Website

    Keep Reading

    হুতিদের তিন ব্যালিস্টিক মিসাইল প্রতিহতের দাবি সৌদি জোটের

    মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক

    ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

    ভারতের সেনাপ্রধানের সঙ্গে দিনেশ ত্রিবেদীর বৈঠক

    লিংকডইন দিয়ে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে চীনা গোয়েন্দারা, লক্ষ্য মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা

    ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.