Close Menu
    What's Hot

    Casino bez ověření účtu Vstupte do světa bez komplikací

    9 October, 2026

    Kasyno bez depozytu z bonusem – Odkryj, jak grać bez ryzyka!

    9 October, 2026

    Penalty Shoot-Out Super Cup – La Emoción del Fútbol en Cada Penalti

    9 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Casino bez ověření účtu Vstupte do světa bez komplikací
    • Kasyno bez depozytu z bonusem – Odkryj, jak grać bez ryzyka!
    • Penalty Shoot-Out Super Cup – La Emoción del Fútbol en Cada Penalti
    • Online Casina v ČR Co potřebujete vědět před hraním
    • মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা
    • মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’
    • অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে টাইগারদের মুখোমুখি মালেয়েশিয়া
    • র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ব্রাজিল
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    9 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা

    মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা

    MoonBy Moon8 October, 2026 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ বেশ কয়েক দিন ধরে সিনেমার পর্দা দেখা মিলছে না বলিউড অভিনেত্রী অনুশকা শর্মান। পরিবারের সাথে সময় কাটছে তার। এর মধ্যে খবর হলো এই বলিউড অভিনেত্রী এবং তার পরিবার মুম্বাইয়ের ভারসোভা এলাকায় তিনটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।

    ইয়ারি রোডে অবস্থিত ‘গোদরেজ স্কাইশোর’ প্রকল্পে মোট ৪৪.১ কোটি টাকা মূল্যের এসব অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। তিনটি অ্যাপার্টমেন্টই ‘টাওয়ার এ’-এর ২৪ তলায় অবস্থিত। টাইমস অফ ইন্ডিয়া’র-এর প্রতিবেদন অনুযায়ী, অনুশকা একটি অ্যাপার্টমেন্ট নিজের নামে কিনেছেন, তার বাবা-মা সংলগ্ন ইউনিটটি কিনেছেন এবং তৃতীয়টি তিনি ও তার ক্রিকেটার স্বামী বিরাট কোহলি যৌথভাবে কিনেছেন। ‘সিআরই ম্যাট্রিক্স’-এর হাতে আসা সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, এই অভিনেত্রী প্রায় ১৪.৯ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৮ জুলাই অ্যাপার্টমেন্টের নিবন্ধিত হয়েছিল।

    অ্যাপার্টমেন্টটির মোট আয়তন প্রায় ২,১৫৩.৭ বর্গফুট; এর মধ্যে কার্পেট এরিয়া বা ব্যবহারযোগ্য অভ্যন্তরীণ আয়তন প্রায় ২,০২৬ বর্গফুট এবং বারান্দা বা টেরেসের আয়তন প্রায় ১২৮ বর্গফুট। জানা গেছে, অনুশকা স্ট্যাম্প ডিউটি ​​বাবদ ৭৪.৪৮ লক্ষ টাকা পরিশোধ করেছেন এবং এই সম্পত্তির সাথে বেসমেন্টে তিনটি আচ্ছাদিত পার্কিংয়ের সুবিধাও রয়েছে।

    একই দিনে, অনুশকার বাবা-মা অশিমা অজয় কুমার শর্মা এবং অজয় কুমার শর্মা একই তলায় সংলগ্ন আরেকটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। সব মিলিয়ে অভিনেত্রীর এবং তার বাবা-মায়ের কেনা দুটি অ্যাপার্টমেন্টের মোট মূল্য প্রায় ২৫.৮ কোটি টাকা এবং এগুলোর সম্মিলিত আয়তন প্রায় ৩,৭৩১ বর্গফুট। পাশাপাশি এতে মোট পাঁচটি পার্কিংয়ের সুবিধা রয়েছে। কার্পেট এলাকার হিসেবে, এই সম্পত্তিগুলোর দাম প্রতি বর্গফুটে প্রায় ৭৩,৫০০ থেকে ৭৪,০০০ টাকার মতো দাঁড়ায়।

    পরিবারটির কেনাকাটা এখানেই থেমে থাকেনি। ‘জ্যাপকি’-র হাতে আসা নথিপত্র অনুযায়ী, অনুশকা ও বিরাট কোহলি যৌথভাবে একই প্রকল্পে ১৮.২৯ কোটি টাকা দিয়ে আরও একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। জুলাইয়ে এর নথিভুক্ত করা হয় এবং এই দম্পতি স্ট্যাম্প ডিউটি ​​বাবদ প্রায় ১.০৯ কোটি টাকা পরিশোধ করেন। এর আগে জানুয়ারিতে মাসে এই বলিউড অভিনেত্রী ও বিরাট যৌথভাবে আলিবাগের জিরাড গ্রামে প্রায় ৫.১৯ একর আয়তনের পাশাপাশি দুটি জমির খণ্ড ৩৭.৮৬ কোটি টাকায় কিনেছিলেন।

    মুম্বাই ও গুরুগ্রামে বিলাসবহুল বাসভবনের পাশাপাশি আলিবাগে এই দম্পতির একটি বিশাল হলিডে ভিলাও রয়েছে; এসবই সমুদ্রতীরবর্তী ও শহরতলির প্রিমিয়াম আবাসন প্রকল্পের প্রতি তাদের স্পষ্ট আগ্রহের প্রতিফলন, যেখানে একাধারে বিশেষ গোপনীয়তা ও আধুনিক সুযোগ-সুবিধা পাওয়া যায়।

    Moon
    • Website

    Keep Reading

    মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

    অভিষেককে ক্যারিয়ার নিয়ে কী শিখিয়েছিলেন শাহরুখ? জানালেন পুরোনো গল্প

    সালমান খানের নামে আকাশচুম্বী ভবন

    বিনোদন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

    ক্যানসারে আক্রান্ত কথাসাহিত্যিক নাসরীন জাহান

    দেড় দশক পর একসঙ্গে শাহরুখ-কারিনা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.