Close Menu
    What's Hot

    লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী

    15 October, 2026

    Udenlandsk Casino uden ROFUS En Guide til Spil og Muligheder

    15 October, 2026

    ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

    15 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী
    • Udenlandsk Casino uden ROFUS En Guide til Spil og Muligheder
    • ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স
    • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
    • Udenlandsk Casino Uden ROFUS En Guide til Spiloplevelser
    • Online Casinoer uden ROFUS Oplev Friheden ved Spil uden Begrænsninger
    • Online Casinoer Uden ROFUS En Guide til Spilfrihed
    • সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    15 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ

    সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ

    NasimBy Nasim15 October, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি সভায় সভাপতিত্ব করেন।

    সভায় কমিটির সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, আশরাফ উদ্দিন এমপি, লুৎফুল্লাহেল মাজেদ এমপি, সাইফুল আলম এমপি এবং মারদিয়া মমতাজ এমপি অংশগ্রহণ করেন।

    সভায় জাতীয় সংসদ ভবন ও সংসদ এলাকায় মোট বিদ্যুতের চাহিদা নিরূপণ, বিদ্যুতের ব্যবহার হ্রাস ও সিস্টেম লস কমানো, সোলার সিস্টেম স্থাপনের জন্য উপযুক্ত ফাঁকা জায়গার সম্ভাব্যতা যাচাই এবং সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদানসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
    সভায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে একটি মানচিত্র প্রণয়ন এবং প্রস্তাবিত স্থানগুলোতে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন তৈরি করে আগামী সভায় কমিটির কাছে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

    জাতীয় সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও লুইস আই কানের নকশার যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এবং পরিশেরে ভারসাম্য ও জীববৈচিত্র্যের বিষয়গুলো পুঙ্খানুপঙ্খভাবে পরীক্ষা করে তা নিশ্চিত করার ওপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করা হয়।

    এছাড়া সোলার প্যানেল স্থাপনের সার্বিক সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই এবং এ সংক্রান্ত প্রতিবেদন প্রণয়নের জন্য কমিটির সদস্য আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ ও মারদিয়া মমতাজের সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়। উপ-কমিটির কার্যক্রমে সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব (এএস), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলী সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করবেন।

    সভায় অধিবেশনকালীন সময় ব্যতীত অন্যান্য সময়ে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখলে সম্ভাব্য কী ধরনের ক্ষতি হতে পারে, সে বিষয়ে একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে উপ-কমিটির কাছে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

    ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন সম্পন্ন করে এমপি হোস্টেলের ছাদে সোলার প্যানেল স্থাপনের যে কার্যক্রম চলমান রয়েছে, সে বিষয়ে এ কমিটি কোনো দায়ভার গ্রহণ করবে না মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Nasim

    Keep Reading

    নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ

    মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

    উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩৪০০ কোস্টগার্ড সদস্য মোতায়েন

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.