Close Menu
    What's Hot

    প্রশাসনিক পর্যালোচনার বৃত্তে আটকা পে-স্কেল

    26 July, 2026

    প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

    26 July, 2026

    সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টিপাত, বাড়তে পারে রাতের তাপমাত্রা

    26 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • প্রশাসনিক পর্যালোচনার বৃত্তে আটকা পে-স্কেল
    • প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
    • সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টিপাত, বাড়তে পারে রাতের তাপমাত্রা
    • বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
    • ধেয়ে আসছে টাইফুন নউল, ২০ হাজার মানুষকে সরিয়ে নিলো চীন
    • ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
    • টানা দুই সিরিজ হারের পর অবশেষে জয়ের দেখা পেল ভারত
    • ফুলহ্যাম মূল দলে অভিষেক হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    26 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ম্যাচ হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করলেন গম্ভীর

    ম্যাচ হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করলেন গম্ভীর

    ereen moonBy ereen moon16 November, 2025 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খেলাধুলা ডেস্কঃ কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্টের চার ইনিংসের একটিতেও দুইশ রানের দেখা মিলেনি। সোয়া একশ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি ভারত। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতা নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ রানে হারতে হয়েছে গৌতম গম্ভীরের দলকে। তবুও ভারত কোচ স্পষ্ট জানিয়ে দিলেন দায় পিচের নয়, নিজেদের দক্ষতার ঘাটতির।

    স্পিন-সহায়ক, অসম বাউন্সের উইকেটে তৃতীয় দিনই ম্যাচ শেষ হয়ে যায়। ঘরের মাঠে ভারত শেষ ৬ টেস্টের ৪টিতেই হারল, যা সাম্প্রতিক সময়ের অন্যতম হতাশাজনক পরিসংখ্যান।

    ম্যাচের আগে পরিকল্পনা ছিল স্পষ্ট, টার্নিং উইকেট বানিয়ে প্রোটিয়াদের ফাঁদে ফেলা। সেই ভাবনায় একাদশে রাখা হয়েছিল চার স্পিনার। দক্ষিণ আফ্রিকা নামায় মাত্র দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। কিন্তু উল্টো সেই ফাঁদেই ধরা পড়ে ভারতই।

    দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ১৫৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান। ভারত প্রথম ইনিংসে তুলেছিল ১৮৯; কিন্তু ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়ায় গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।

    প্রথম দিন থেকেই পিচ নিয়ে সমালোচনা চলছিল। হারভাজন সিং এটিকে বলেছেন প্যাথেটিক, মাইকেল ভন বলেছিলেন ভয়াবহ। তবে গাম্ভির ভিন্নমত পোষণ করলেন সংবাদ সম্মেলনে।

    তিনি বলেন,’আমরা যা চেয়েছি, ঠিক তেমনই উইকেট পেয়েছি। মূল কথা হলো টার্নের বিপক্ষে কীভাবে খেলতে হয় তা জানতে হবে। কিউরেটর খুবই সহায়ক ছিলেন।’
    গম্ভীর আরও যোগ করেন,’এই উইকেট ভয়ঙ্কর ছিল না। ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল। বড় শট খেলা যায় না ঠিকই, কিন্তু ধৈর্য ধরে খেললে রান করা যেত।’

    আগামী শনিবার গুয়াহাটিতে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।

    দক্ষিণ আফ্রিকা ভারত
    ereen moon
    • Website

    Keep Reading

    টানা দুই সিরিজ হারের পর অবশেষে জয়ের দেখা পেল ভারত

    ফুলহ্যাম মূল দলে অভিষেক হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের

    এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ

    বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, হাজার হাজার ভক্তের স্বাক্ষর

    দিল্লিতে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে আতিথ্য দেবে আফগানিস্তান

    বাংলাদেশকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কাতারে রাখছে দক্ষিণ আফ্রিকা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.