Close Menu
    What's Hot

    এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির

    1 September, 2026

    ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

    1 September, 2026

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    1 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির
    • ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য
    • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    • বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি
    • ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
    • ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’
    • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির
    • সিপিএলে দল পেলেন মিরাজ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    1 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » শাকসু ভোট স্থগিতের দাবি নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

    শাকসু ভোট স্থগিতের দাবি নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

    ereen moonBy ereen moon17 November, 2025Updated:17 November, 2025 মন্ত্রণালয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শাবিপ্রবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

    সোমবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।

    এ সময় ‘প্রহসনের নির্বাচন, মানি না মানবো না,’ ‘একপাক্ষিক নির্বাচন, মানিনা মানবোনা’, ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়া সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।

    এসময় ইসলামী ছাত্রীসংস্থা শাবিপ্রবি শাখা সভানেত্রী আমিনা বেগম বলেন, সকল রাজনৈতিক ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের চাওয়া শাকসু নির্বাচন যেন ১০ ডিসেম্বর হয়। কিন্তু প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন ১৭ তারিখ করতে চাচ্ছে। যা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিবে না।

    তিনি আরও বলেন, বছরের শেষে ডিসেম্বরে শিক্ষার্থীরা কয়েকদিন ছুটি পেয়ে থাকেন। এই সময়টাতে অনেকে বাড়িতে যান, পরিবারের সাথে সময় কাটান। কিন্তু নির্বাচনের দোহাই দিয়ে শীতকালীন ছুটি পেছানো হয়েছে যা শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রহসন। আমরা দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার চাই।

    ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা গত সপ্তাহ থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি শিক্ষার্থীদের দাবি আদায় করতে। দশ তারিখে নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু প্রশাসন অধিকাংশ শিক্ষার্থীর মতামতকে প্রাধান্য দিচ্ছেন না। প্রশাসন যে সময়ে নির্বাচন আয়োজন করতে চায়, সে সময় নানা ধরনের ছুটি রয়েছে। দশ তারিখের পর কেউ ক্যাম্পাসে থাকবেও না। তাই আমরা চাই দশ তারিখেই যেন নির্বাচন তারিখ ঘোষণা করা হয়।

    এর আগে সকাল থেকে শীতকালীন ছুটি বাতিল ও দশ তারিখের মধ্যে নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এতে অধিকাংশ শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা রয়েছে। তবে শাকসু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্ধারিত সময় থেকে শীতকালীন ছুটি এক সপ্তাহ পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

    শাকসু নির্বাচন শিক্ষার্থী
    ereen moon
    • Website

    Keep Reading

    জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

    জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

    সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

    একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে কমিটি

    এসএসসি ও সমমানের পরীক্ষাঃ ১৯ বছরের মধ্যে পাসের হার এ বছরই সবচেয়ে কম

    এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.