Close Menu
    What's Hot

    The Rising Trend of Cam Girls Live A New Era of Entertainment

    18 July, 2026

    How to Seamlessly Register at Slots Muse Casino

    17 July, 2026

    নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

    17 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • The Rising Trend of Cam Girls Live A New Era of Entertainment
    • How to Seamlessly Register at Slots Muse Casino
    • নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
    • ‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা
    • বাংলাদেশ সীমান্তে বেড়া তৈরির জন্য বিএসএফকে ১০০০ একর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার
    • শীতলক্ষ্যায় নিখোঁজের ৮ ঘণ্টা পর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার
    • আর্জেন্টিনার জয়ে সামনে এল যে ৫টি বিষয়
    • গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে পেছনে ফেলে শীর্ষে মেসি
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    18 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » মুকুটসহ যা যা পান একজন মিস ইউনিভার্স

    মুকুটসহ যা যা পান একজন মিস ইউনিভার্স

    ereen moonBy ereen moon18 November, 2025 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ মিস ইউনিভার্স বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে অন্যতম। থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এবার দেশের প্রতিনিধি হিসেবে আছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। এই প্রতিযোগিতা বিজয়ীদের জীবন সম্পূর্ণভাবে বদলে দেয়। বিজয়ী হওয়ার পরবর্তী এক বছর মিস ইউনিভার্সের সব খরচ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

    চলুন দেখে নেওয়া যাক, প্রতিযোগিতার বিজয়ী কী পান।

    নগদ আড়াই লাখ ডলার

    মুকুট জয়ের সঙ্গে সঙ্গে প্রথম উপহার হিসেবে বিজয়ী পান নগদ আড়াই লাখ ডলার যা বাংলাদেশি টাকায় যা তিন কোটি টাকারও বেশি। এটি এক বছরের জন্য এনে দেয় আর্থিক নিরাপত্তা ও স্বপ্নপূরণের সুযোগ।

    বিলাসবহুল নিউইয়র্ক অ্যাপার্টমেন্ট

    বিজয়ীকে এক বছরের জন্য দেওয়া হয় নিউইয়র্ক সিটির একটি লাক্সারি অ্যাপার্টমেন্ট। থাকার পাশাপাশি অফিস, ফটোশুট, প্রেস মিট সব আয়োজনই থাকে মিস ইউনিভার্স কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়।

    ব্যক্তিগত উড়োজাহাজে বিশ্বভ্রমণ

    মিস ইউনিভার্সের সবচেয়ে আকর্ষণীয় সুবিধার একটি হলো ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণের সুযোগ। পৃথিবীর যেকোনো প্রান্তে সফর, পাঁচতারকা হোটেল, খাবার–দাবার থেকে শুরু করে সব আয়োজন থাকে নিশ্চয়তার মধ্যে। তবে প্রতিটি সফরেই থাকতে হয় দাতব্য কাজের অংশগ্রহণ।

    চমকপ্রদ মুকুট

    ২০২৫ সালের মুকুট ‘ফোর্স অব গুড’-এ আছে ১১০ ক্যারেট নীলকান্তমণি ও ৪৮ ক্যারেট সাদা হীরা। মূল্য প্রায় ৫.৭৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ কোটি)। এই মুকুট এক বছরের জন্য পাওয়া যায়; স্থায়ী স্মৃতি হিসেবে দেওয়া হয় ১৫–২০ হাজার ডলারের রেপ্লিকা।

    স্বপ্নের মতো এক বছর

    মিস ইউনিভার্স হওয়া শুধু সৌন্দর্যের মুকুট নয়—এটি এক বছরের জন্য স্বপ্নের রাজ্যে প্রবেশের সুযোগ। পুরো বছরজুড়ে রান্না, পোশাক, ভ্রমণ—কোনো কিছু নিয়েই চিন্তা করতে হয় না বিজয়ীকে। ব্যক্তিগত জেট, বিলাসবহুল আবাসন, আন্তর্জাতিক মিডিয়া কভারেজ এবং দাতব্য কার্যক্রম—সব মিলিয়ে এক পরিপূর্ণ, স্বপ্নময় যাত্রা।

    মিস ইউনিভার্স
    ereen moon
    • Website

    Keep Reading

    এমপি পদ ছেড়েই বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের কোয়েল মল্লিকের

    প্রতারণা মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিলেন নায়িকা ববি

    ৭ বছর পর রুপালি পর্দায় ফিরছেন গোবিন্দ, বললেন ‌‌‘আবার শুরু করব’

    চলে গেলেন ‘জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নিল

    মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার সাঈদ

    ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’ র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে পরীমনি

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.