Close Menu
    What's Hot

    এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির

    1 September, 2026

    ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

    1 September, 2026

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    1 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির
    • ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য
    • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    • বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি
    • ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
    • ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’
    • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির
    • সিপিএলে দল পেলেন মিরাজ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    1 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » চরম নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা কাস্টমস হাউস এলাকা

    চরম নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা কাস্টমস হাউস এলাকা

    MisuBy Misu28 November, 2025 অপরাধ ও দুর্নীতি No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন ঢাকা কাস্টমস হাউস এলাকায় চরম নিরাপত্তা শঙ্কার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারী ও সিএন্ডএফ ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রতিদিন কোনো ধরনের তল্লাশি ছাড়াই প্লাস্টিকের বক্স, টিফিন ক্যারিয়ার, ব্যাগ ও বস্তা এলাকায় প্রবেশ করছে, যা বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করছে।

    ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমস হাউস, কার্গো ভিলেজ, আমদানি–রপ্তানি জোন ও পার্কিং এলাকার ফুটপাতজুড়ে দীর্ঘদিন ধরে অবৈধ খাবারের দোকান গড়ে উঠেছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও তারা মনে করেন।

    সরেজমিনে যা দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত টিফিন ক্যারিয়ার ও প্লাস্টিকের বক্স হাতে লোকজন নির্বিঘ্নে কাস্টমস এলাকায় প্রবেশ করছে। অভিযোগ রয়েছে—নিয়মিত খাবার বহনের পাশাপাশি এসব বক্স ব্যবহার করে সন্দেহজনক পণ্যও আনা-নেওয়া হচ্ছে।

    কাস্টমস ও কার্গো ভিলেজের কর্মকর্তা-কর্মচারীরা জানান, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তারা চরম উদ্বেগে আছেন। তারা দাবি করেন, বিমানবন্দর এলাকায় পূর্ববর্তী সরকারের সময়কার কিছু সন্ত্রাসী চক্র এখনো সক্রিয় থাকতে পারে। ব্যবসায়ীদের আশঙ্কা, খাবারের পাত্র ব্যবহার করে যেকোনো সময় বিস্ফোরক বা ককটেল ঢুকিয়ে নাশকতার ঘটনা ঘটানো সম্ভব।

    স্থানীয়দের প্রশ্ন—বেবিচক হেডকোয়ার্টারের সামনে কঠোর নিরাপত্তা থাকলেও এসব বক্স প্রতিদিন কিভাবে ভেতরে প্রবেশ করছে? দেড় মাস আগে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে কয়েক শত কোটি টাকার ক্ষতির ঘটনার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন কঠোর ব্যবস্থা নেয়নি তা নিয়েও অসন্তোষ রয়েছে।

    একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, “আওয়ামী সন্ত্রাসীরা এখনও বিমানবন্দর এলাকায় সুযোগ খুঁজছে। যে কোনো সময় বড় ঘটনা ঘটতে পারে।”

    আইন-শৃঙ্খলা বিষয়টি জানতে চাইলে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাসলিমা আক্তার বলেন,
    “সিভিল অ্যাভিয়েশন এলাকার নিরাপত্তার দায়িত্ব এপিবিএন ও বিমানবাহিনীর। আমরা আমাদের অংশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি।”

    কাস্টমস এলাকায় বক্স–বাটি প্রবেশ ও ফুটপাত দখল করে গড়ে ওঠা খাবারের দোকান নিয়ে প্রশ্ন করলে তিনি জানান—সম্ভবত কাস্টমস হাউসের কর্মীরাই খাবারের বক্স নিয়ে আসেন, তবে দোকান বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

    Misu
    • Website

    Keep Reading

    রাজউক অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগে ইব্রাহিমপুরে উদ্বেগ, জবাবদিহি এড়িয়ে চলছেন মালিক?

    সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

    ৪-৫ শতাংশ কমিশনের অভিযোগ থেকে সম্পদের হিসাব—কায়কোবাদকে ঘিরে যত প্রশ্ন

    শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

    স্বামীবাগে খাটের নিচে ৪ বিদেশি পিস্তল, গ্রেফতার ৬

    আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.