Close Menu
    What's Hot

    বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

    3 September, 2026

    জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির নির্দেশনা

    3 September, 2026

    Αξιολόγηση Συναλλαγών σε Καζίνο Οδηγός για Ασφαλείς Παιχνίδια

    3 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
    • জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির নির্দেশনা
    • Αξιολόγηση Συναλλαγών σε Καζίνο Οδηγός για Ασφαλείς Παιχνίδια
    • সারা দেশে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস
    • জাতীয় সংসদে আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
    • সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর
    • দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
    • চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    3 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » স্কলাস্টিকার বার্ষিক ক্রীড়া প্রদর্শনীতে শিশুর উচ্ছ্বাসে মুখর বনানী—গুলশান : দ্রুততম নারী শিরিন আক্তারের উপস্থিতিতে আয়োজন পেল বাড়তি প্রেরণা

    স্কলাস্টিকার বার্ষিক ক্রীড়া প্রদর্শনীতে শিশুর উচ্ছ্বাসে মুখর বনানী—গুলশান : দ্রুততম নারী শিরিন আক্তারের উপস্থিতিতে আয়োজন পেল বাড়তি প্রেরণা

    MisuBy Misu11 December, 2025 শিক্ষা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষার্থীদের শারীরিক–মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী ও সুস্থ জীবনধারা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে স্কলাসটিকা স্কুলের গুলশান ও বনানী শাখা আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে সকাল থেকেই রঙিন পোশাক আর শিশুদের হাসির কলরবে জমে ওঠে অনুষ্ঠানস্থল।

    শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয় নানামুখী প্রতিযোগিতায়—সংগীতের তালে শরীরচর্চা, দৌড়, দলগত প্রদর্শনীসহ নানা আকর্ষণীয় ইভেন্টে। মাঠজুড়ে ছিল শিশুসুলভ উচ্ছ্বাস, প্রাণবন্ত প্রতিযোগিতা আর অভিভাবকদের উচ্ছ্বসিত করতালি।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের ১৬ বার ‘দ্রুততম নারী’ খেতাবজয়ী আন্তর্জাতিক দৌড়বিদ শিরিন আক্তার। তাঁর উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে বাড়িয়ে দেয় বাড়তি অনুপ্রেরণা। শিশুদের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, নিয়মিত ক্রীড়াচর্চা আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ শেখায়—যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে।

    এ ছাড়া উৎসবমুখর এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন স্কলাসটিকা বনানী ও গুলশান জুনিয়র শাখার প্রিন্সিপাল সৈয়দা ফারদাহ্ ফারহানা আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের সমন্বিত বিকাশে ক্রীড়া অপরিহার্য, আর এ ধরনের আয়োজন তাদের মধ্যে দলগত চেতনা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।

    পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া শিক্ষক মোঃ আলাউদ্দিন, খালেদ হাসান সৌরভ এবং ইভেন্টস প্রধান রেহনুমা ওয়াসিম। তাঁদের পরিকল্পনা ও নেতৃত্বে সুশৃঙ্খল, আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানটির প্রতিটি ধাপ।

    অতিথি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ম্যানেজমেন্ট সদস্যদের সক্রিয় অংশগ্রহণে স্কলাসটিকার এ বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিণত হয় এক প্রাণোচ্ছল মিলনমেলায়—যা সবার জন্য রেখে যায় স্মরণীয় এক দিন।

    Misu
    • Website

    Keep Reading

    আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু

    জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

    জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

    সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

    একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে কমিটি

    এসএসসি ও সমমানের পরীক্ষাঃ ১৯ বছরের মধ্যে পাসের হার এ বছরই সবচেয়ে কম

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.