Close Menu
    What's Hot

    দুর্নীতিবাজ কর্মকর্তা ফের শিক্ষায় পিও মুছিবুলের খুটির জোর কোথায়?

    19 April, 2026

    ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল

    19 April, 2026

    সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট

    19 April, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • দুর্নীতিবাজ কর্মকর্তা ফের শিক্ষায় পিও মুছিবুলের খুটির জোর কোথায়?
    • ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল
    • সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট
    • চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
    • নাটোরে ৯১ লিটার ডিজেল জব্দ, জরিমানা
    • পেজেশকিয়ান: সম্মানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান
    • ইরান যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়ার ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা, উত্তেজনা বাড়ছে
    • মশারিতে পুরো শরীর ঢেকে ডিউটি করছেন নিরাপত্তা প্রহরী
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    19 April, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » সরকারি দপ্তরে বিশৃঙ্খলা: ঠিকাদারের বিরুদ্ধে ভয়ভীতির অভিযোগ

    সরকারি দপ্তরে বিশৃঙ্খলা: ঠিকাদারের বিরুদ্ধে ভয়ভীতির অভিযোগ

    MisuBy Misu5 March, 2026 অপরাধ ও দুর্নীতি No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে গণপূর্ত বিভাগের কার্যালয়ে ঢুকে নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান চৌধুরীকে হুমকি ও অসদাচরণের অভিযোগ উঠেছে ঠিকাদার মো. শিপন লাহাড়ির বিরুদ্ধে। এ ঘটনায় অফিসের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

    অভিযোগ অনুযায়ী, সোমবার (২ মার্চ) বিকেলের দিকে শিপন লাহাড়ি হঠাৎ করেই লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে ঢুকে তিনি উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তিনি নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান চৌধুরীসহ অফিসের অন্যান্য স্টাফদের উদ্দেশ করে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি মারধর করার জন্য তেড়ে যান বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। এতে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

    এ ঘটনার পর গণপূর্ত বিভাগের নির্দেশে ওই কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে উল্লেখ করা হয়, বহিরাগত হিসেবে অফিসে ঢুকে শিপন লাহাড়ি অশোভন আচরণ করেন, কর্মচারীদের ভয়ভীতি দেখান এবং মারধরের হুমকি দেন।

    উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন জানান, শিপন লাহাড়ি অফিসের নিয়ম-কানুন না মেনে কার্যালয়ে এসে নির্বাহী প্রকৌশলীসহ কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তিনি হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে অফিসের নির্দেশেই থানায় জিডি করা হয়েছে।

    এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান চৌধুরী বলেন, তিনি সরকারি দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছেন এবং সাধারণ মানুষের সেবা দেওয়াই তার কাজ। কিন্তু শিপন লাহাড়ি কার্যালয়ে এসে যে আচরণ করেছেন তা অত্যন্ত অশোভন এবং এতে তিনি বিব্রতবোধ করছেন।

    তবে অভিযোগ অস্বীকার করেছেন শিপন লাহাড়ি। মোবাইলফোনে তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা পুরোপুরি সঠিক নয়। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে উসকানি দিয়ে বিষয়টিকে বড় করে দেখানোর চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

    এদিকে জিডির তদন্তের দায়িত্বে থাকা লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল করিম চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি নিয়ে করা সাধারণ ডায়েরি আদালতের অনুমতির জন্য পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Misu
    • Website

    Keep Reading

    শতকোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিং অভিযোগে বাজাজ মামুন চক্র আলোচনায়

    আয়রন ব্রিজ প্রকল্পে দুর্নীতির অভিযোগে মাঠ পর্যায়ে তদন্ত

    ওষুধে নেই ওষুধ! জাতীয় ল্যাবের রিপোর্টে ফাঁস এলবিয়নের কারসাজি

    ফ্ল্যাট-প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ, তদন্তে সমবায় অধিদপ্তর

    বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

    সরকারি অর্থ লোপাটের অভিযোগে দুই প্রতিষ্ঠানে অভিযান

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.