Close Menu
    What's Hot

    অল্প বয়সে বিয়ে জীবনের ভুল সিদ্ধান্ত ছিল : অপু বিশ্বাস

    13 April, 2026

    আজ মুম্বাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নেবেন আশা ভোঁসলে

    13 April, 2026

    যুক্তরাষ্ট্রে খেলতে না চাইলে কী হবে ইরানের

    13 April, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • অল্প বয়সে বিয়ে জীবনের ভুল সিদ্ধান্ত ছিল : অপু বিশ্বাস
    • আজ মুম্বাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নেবেন আশা ভোঁসলে
    • যুক্তরাষ্ট্রে খেলতে না চাইলে কী হবে ইরানের
    • আইপিএলে দীর্ঘতম ম্যাচের রেকর্ড, ৪ ঘণ্টার বেশি উত্তেজনার লড়াই
    • বিশ্বকাপের আগে দুঃসংবাদে আর্জেন্টিনা
    • প্র্যাঙ্ক করতে গিয়েই বিপদ: ‘বোমা’ আতঙ্কে গ্রেপ্তার আর্জেন্টাইন ফুটবলার
    • চাহালকে ঘিরে নতুন বিতর্ক, ব্যক্তিগত মেসেজ ফাঁসের দাবি অভিনেত্রীর
    • নভেম্বরে মাঠে গড়াচ্ছে আইএলটি২০
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    13 April, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » নভেম্বরে মাঠে গড়াচ্ছে আইএলটি২০

    নভেম্বরে মাঠে গড়াচ্ছে আইএলটি২০

    News DaskBy News Dask13 April, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খেলাধুলা ডেস্কঃ আগামী ২২ নভেম্বর থেকে মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএলটি২০ লিগের পঞ্চম আসর। মাসব্যাপী চলা আসরের পর্দা নামবে ২০শে ডিসেম্বর।

    আগের আসরের এবারও ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে লিগ পর্বের ৩০টি ম্যাচ এবং চারটি প্লে-অফ—যা এই অঞ্চলের তিনটি প্রধান ক্রিকেট কেন্দ্র দুবাই, আবুধাবি এবং শারজাহতে অনুষ্ঠিত হবে। আগের চারটি মৌসুমের মতোই ফাইনাল ম্যাচটি দুবাইতে অনুষ্ঠিত হবে।

    গত মৌসুমের আগে আইএলটি২০-এর খেলার সময়সূচী পরিবর্তন করা হয়েছিল। এর আগে আসরটি জানুয়ারি-ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বর-জানুয়ারিতে খেলা হতো। এবার মৌসুমটি নভেম্বরে শুরু হবে। একই সময়ে অনুষ্ঠিত হওয়া অন্যান্য অনেক লিগের সাথে সময়সূচির সংঘাত এড়ানোর জন্য করা হয়েছে। যা আগামী বছর ১০ জানুয়ারির পর শুরু হওয়ার কথা তার সঙ্গে সময়ের সংঘর্ষ এড়ানোই ছিল অন্যতম লক্ষ্য।

    সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে আইএলটি২০-এর প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, আমরা চতুর্থ মৌসুমের সাফল্যে আনন্দিত। সম্প্রচার, দর্শকদের আগ্রহ এবং সেরা টি-টোয়েন্টি তারকাদের অংশগ্রহণের কারণে টুর্নামেন্টটি ব্যাপক সাফল্য লাভ করে এবং লিগের মানও আরও উন্নত হয়েছে।

    তিনি আরও বলেন, ডিপি ওয়ার্ল্ড আইএলটি-টোয়েন্টি ক্রমাগত ব্যাপক উন্নতি করছে এবং সৌদি আরব ক্রিকেট ফেডারেশন ও কুয়েত ক্রিকেটের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্ব ইতোমধ্যেই বড় প্রভাব ফেলছে। এই বছর, সিজন ৫-এর আগে উভয় দেশে অনুষ্ঠিতব্য আমাদের উন্নয়নমূলক টুর্নামেন্টগুলোর মাধ্যমে এই অংশীদারিত্বগুলো আরও সমুন্নত হবে বলেও জানান তিনি।

    ডেভিড হোয়াইট বলেন, চতুর্থ সিজনের আগের মতোই আসন্ন মৌসুমের জন্য ছয়টি দল—বর্তমান চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স, গালফ জায়ান্টস, এমআই এমিরেটস, দুবাই ক্যাপিটালস, শারজাহ ওয়ারিয়র্স এবং আবুধাবি নাইট রাইডার্স—তাদের স্কোয়াড চূড়ান্ত করার জন্য একটি নিলাম অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই এই বছরের নিলামের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

    News Dask
    • Website

    Keep Reading

    যুক্তরাষ্ট্রে খেলতে না চাইলে কী হবে ইরানের

    আইপিএলে দীর্ঘতম ম্যাচের রেকর্ড, ৪ ঘণ্টার বেশি উত্তেজনার লড়াই

    বিশ্বকাপের আগে দুঃসংবাদে আর্জেন্টিনা

    প্র্যাঙ্ক করতে গিয়েই বিপদ: ‘বোমা’ আতঙ্কে গ্রেপ্তার আর্জেন্টাইন ফুটবলার

    চাহালকে ঘিরে নতুন বিতর্ক, ব্যক্তিগত মেসেজ ফাঁসের দাবি অভিনেত্রীর

    বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে যাবেন সাফজয়ী ফুটবলাররা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.