
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় ট্রাক চালকদের কাছ থেকে চাঁ’দা উত্তোলনের সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরলেন পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির মোল্লা মিন্টু। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার সময়।
এ সময় মোঃ নাসির মোল্লা মিন্টু চাঁ’দা উঠানো ব্যক্তিকে কঠোরভাবে সতর্ক করে-ভবিষ্যতে এ ধরনের চাঁ’দা’বা’জি করলে প্রশাসনের কাছে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে,সেই সাথে ট্রাক চালকদের উদ্দেশ্যে বলেন কলাপাড়া উপজেলায় কোন ধরনের চাঁদাবাজির মত ঘটনা ঘটলে তাকে জানানোর জন্য তিনি আহবান জানান, এবং নাসির মোল্লা মিন্টু আরও বলেন আমাদের কলাপাড়া রাঙ্গাবালী সর্বসাধারণ মানুষ এ বি এম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে জয়ী করেছে তার নির্দেশনায় জনগনের জান মাল রক্ষার্থে আমরা সর্বদা মাঠে আছি, নাসিম মোল্লা মিন্টু কলাপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড রহমতপুর এর কাউন্সিলর প্রার্থী এবং ২ নং রহমতপুর ওয়ার্ড এ তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

