Close Menu
    What's Hot

    বহর সম্প্রসারণে বিমানের নতুন উদ্যোগ, লিজে ১০ উড়োজাহাজের পরিকল্পনা

    19 July, 2026

    ১০ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

    19 July, 2026

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

    19 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বহর সম্প্রসারণে বিমানের নতুন উদ্যোগ, লিজে ১০ উড়োজাহাজের পরিকল্পনা
    • ১০ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
    • সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
    • এআই-পরমাণু ঝুঁকি নিয়ে সম্মেলন, ঘোষণাপত্রে ড. ইউনূসের সই
    • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হচ্ছে আজ
    • ১এক্সবেট বাংলাদেশ সেরা অনলাইন বেটিং প্লাটফর্ম
    • কাজের আগেই বিল পরিশোধের অভিযোগ: পাবনা গণপূর্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
    • রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    19 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ইসরায়েল বিরোধী অবস্থান থাকলে মিলবে না মার্কিন গ্রিন কার্ড

    ইসরায়েল বিরোধী অবস্থান থাকলে মিলবে না মার্কিন গ্রিন কার্ড

    MisuBy Misu25 April, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা অভিবাসীদের জন্য গ্রিন কার্ড পাওয়া এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন ও জটিল হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন অভিবাসন নীতিতে আমূল পরিবর্তন এনে এক নতুন কঠোর নির্দেশনা জারি করেছে।

    নিউইয়র্ক টাইমস পর্যালোচিত ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অভ্যন্তরীণ প্রশিক্ষণ নথি অনুযায়ী, এখন থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া বা ইসরায়েলের কড়া সমালোচনা করা ব্যক্তিদের গ্রিন কার্ডের আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে।

    অভিবাসন কর্মকর্তাদের দেওয়া এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো আবেদনকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী কোনো পোস্ট দেন কিংবা মার্কিন পতাকার অবমাননা করেন, তবে সেটিকে তাদের নাগরিকত্ব পাওয়ার পথে বড় বাধা হিসেবে গণ্য করা হবে।
    ২০২৫ সালের আগস্টে জারি করা এক আদেশের ভিত্তিতে এই ‘মতাদর্শিক যাচাই’ প্রক্রিয়া শুরু হয়েছে।

    মার্কিন প্রশাসনের দাবি, যারা ‘আমেরিকা বিরোধী’ বা ‘ইহুদি বিরোধী’ মনোভাব পোষণ করে, তাদের এই দেশে বসবাসের কোনো অধিকার নেই। নতুন এই নীতিমালার আওতায় ইউএসসিআইএস কর্মকর্তারা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এমনকি ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী মিছিলে যোগ দেওয়া বা ‘ইসরায়েলি সন্ত্রাস বন্ধ করো’ সম্বলিত পোস্টকেও অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ফলে গত কয়েক মাসে গ্রিন কার্ড অনুমোদনের হার প্রায় অর্ধেক নেমে এসেছে বলে জানা গেছে।

    সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার কর্মী ও সাবেক সরকারি কর্মকর্তারা। তাদের মতে, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভিত্তি করে অভিবাসন সিদ্ধান্ত নেওয়া আমেরিকার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা অভিযোগ করছেন, বর্তমান প্রশাসন ইসরায়েল সরকারের নীতির বিরোধিতা করা এবং সেমেটিক বিদ্বেষের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই পদক্ষেপকে জাতীয় নিরাপত্তা রক্ষার ঢাল হিসেবে দেখছেন। তাদের সাফ কথা, আমেরিকার প্রতিষ্ঠান ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের স্ক্রিনিং অপরিহার্য। এই নতুন কড়াকড়ির ফলে বর্তমানে হাজার হাজার অভিবাসীর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

    সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

    Misu
    • Website

    Keep Reading

    যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়ন চক্রে ৩ বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৪

    কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

    ‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

    বাংলাদেশ সীমান্তে বেড়া তৈরির জন্য বিএসএফকে ১০০০ একর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার

    ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে সোনম ওয়াংচুকের’

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.