- রেলওয়ের পিএস নাসিরকে ঘিরে এত অভিযোগ কেন? নিয়োগ, পদায়ন ও সম্পদের নেপথ্যে কী
- নেপালের বন্যার পানিতে ভেসে আসা অচেনা মাছ খেতে নিষেধাজ্ঞা বিহারে
- এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী
- আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
- নেপালের ত্রিশুলিতে বন্যায় ধ্বংস ২৫০০ ভবন
- দেশের ছয় জেলায় দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের
- Pirots 4 Online Gratis Scopri il Mondo dei Pirati e delle Slot
Author: News Dask
অনুসন্ধানী প্রতিবেদনঃ আওয়ামী আমলে দুর্নীতির আঁকড়ায় পরিনত হয়েছিল গোটা দেশ, সরকারের ছত্রছায়ায় ঝাড়ুদার থেকে এমপি মন্ত্রী আমলা কেউই অভিযোগ থেকে বাদ পড়েনি। দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার অনুসন্ধানী টিম কর্তৃক অপরাধ অনুসন্ধান মুলক অনুষ্ঠান (ক্রাইম ফোকাস) এর হাতে এমন একটি দুর্নীতির তথ্য এসেছে যা রীতিমতো অবাক বিষয়। কুমিল্লা জেলার মেঘনা থানাধীন বড়কান্দা ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার শ্রী আকালী চন্দ্র দাস মৃত্যুর সময় স্ত্রী, তিন পুত্র, চার কন্যা সন্তান রেখে পরপারে চলে যান। অভাবের সংসার সামলাতে হিমসিম খেতে হচ্ছিল তার পরিবারের। তৎকালীন চেয়ারম্যানের সহমর্মিতায় পিতা আকালীর স্থলে বড় ছেলে শ্রী লোকনাথ চন্দ্র দাসকে উক্ত স্থলে যোগদান করান। অক্ষর জ্ঞানহীন সামান্য…
বিশেষ প্রতিনিধি ২৬ ফেব্রয়ারী ২০২৬ দীর্ঘ দুই বছর সাত মাসের প্রতীক্ষার পর অবশেষে নিবন্ধন সম্পন্ন করেছে সাংবাদিকদের কল্যাণভিত্তিক সংগঠন “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির নিবন্ধন নম্বর S-14517 নিবন্ধন সম্পন্ন হওয়ায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ ২৩ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেন—সাংবাদিক সমাজের জন্য একটি শক্তিশালী, কার্যকর ও দায়িত্বশীল সংগঠন সময়ের দাবি। বিভিন্ন জেলা ও এলাকায় কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, অনেক সাংবাদিক পেশাগত ঝুঁকি, মামলা-মোকদ্দমা, হেনস্তা ও আর্থিক সংকটে পড়লেও তাদের পাশে দাঁড়ানোর মতো নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের অভাব রয়েছে। সেই প্রয়োজনীয়তা থেকেই এই ফাউন্ডেশনের…
খালেদা জিয়া পরিষদ দলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়েছে। বিগত রবিবার (০২ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রিঃ ) কেন্দ্রীয় সমন্বয় বোর্ড সংগঠনের সাংগঠনিক গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২,৩ ও ৪ এর স্ব-পদ কার্যবিবরণী অনুসারে অনুচ্ছেদ-২০ এর ক্ষমতা বলে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সংক্রান্ত অনুচ্ছেদ-১৪ অনুযায়ী পরিষদের সকল শর্তা পূরণ সাপেক্ষে কেন্দ্রীয় সমন্বয় বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ০৪(চার) সদস্য বিশিষ্ট খালেদা জিয়া পরিষদ দলের এ কমিটি অনুমোদন করেন। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্বে আছেন জনাব মোঃ মাসুদুর রহমান মোল্লা, সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন জনাব কাজী আব্দুল্লাহ আল মামুন, আইন সম্পাদক (সহ সভাপতি পদ-মর্যাদায়) দায়িত্বে আছেন এ্যাভঃ আহসান হাবিব এবং দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন জনাব মোঃ…
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল তিন বারের প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বি এন পি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে, দোয়া ও মোনাজাতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন তখন এক আবেগগণ পরিবেশের সৃষ্টি হয়,খালেদা জিয়া এ দেশে ও গণতন্ত্রের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন বর্তমানে বাংলাদেশ অভিভাবকহীন সেই সাথে নতুন বাংলাদেশ বির্নিমানে করার লক্ষে তারেক রহমানের বিকল্প নেই। এ সময় বি এন পি চেয়ারপারসন তারেক রহমানক এই ঢাকা…
স্টাফ রিপোর্টার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক ত্যাগী ও নির্যাতিত নেতা, দীর্ঘ ১৭ বছর কারা নির্যাতনের শিকার মোঃ রাইফুদ্দিন জাহান রিপু বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক নেতা ও অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের শিকার হলেও আদর্শ ও সততার পথ থেকে কখনো বিচ্যুত হননি। সৎ, আদর্শবান, ত্যাগী, দানশীল ও সমাজসেবক হিসেবে পরিচিত মোঃ রাইফুদ্দিন জাহান রিপু সব সময় রাজপথে সক্রিয় থেকেছেন। বিশেষ করে মাদকবিরোধী আন্দোলনসহ সামাজিক অপরাধ প্রতিরোধে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেও জনগণের অধিকার আদায়ে রাজপথে আপসহীন অবস্থান ছিল তার মূল শক্তি।তিনি আমাদের প্রতিনিধিকে জানান, আসন্ন জাতীয়…
মাসুদ মৃধা স্টাফ রিপোর্টার: দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে শ্রমিকদল রাজনীতিতে এক সুদৃঢ় ও আস্থার নাম জহিরুল ইসলাম জনি। তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার আদায়, সামাজিক উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই ত্যাগী নেতা। জহিরুল ইসলাম জনি শুধু একজন রাজনৈতিক সংগঠকই নন, তিনি একজন সৎ, আদর্শবান ব্যবসায়ী, পাশাপাশি দানশীল সমাজসেবক হিসেবেও এলাকাবাসীর কাছে ব্যাপকভাবে পরিচিত ও শ্রদ্ধেয়। দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় শ্রমিকদের সহায়তা করা এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ কোন্ডা ইউনিয়নে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে…
মাসুদ মৃধা স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এই প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন। এডভোকেট নিপুন রায়চৌধুরী সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি তার নির্দেশনা অনুযায়ী মোঃ আক্তার হোসেন দিনরাত মাঠে থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন। এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তিনি বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের রাজনৈতিক জীবন, আন্দোলন-সংগ্রামে…
খেলাধুলা ডেস্কঃ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। বেশ কয়েকদিন ধরে স্কোয়াড কারা আসছেন, সেই আলোচনা চলছিল কয়েকদিন ধরেই। তবে অনেকটা চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দল থেকে বাদ পড়েছেন টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল। দলে ফিরেছেন আরেক টপ অর্ডার ব্যাটার ইশান কিষাণ। শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার আগে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রধান নির্বাচক অজিত আগারকার এই দল প্রকাশ করেন। এই দলে জায়গা পাননি শুবমান গিল। সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। এতে একটা বিষয় নিশ্চিত হয়ে গেল…
খেলাধুলা ডেস্কঃ ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপের ড্রসহ নানা আলোচনায় মুখর ছিল এবারের ফুটবল বিশ্ব। এর মধ্যে আগামী বছরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ঘিরে চলছে নানা আলোচনা। সেই ধারাবাহিকতায় ব্রিটিশ সংবাদমাধ্যম চলতি বছরের সেরা ১০০ পুরুষ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষস্থান দখল করেছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। ব্যালন ডি’অর ও ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর এই র্যাংকিংয়েও তিনি প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল এবং তৃতীয় স্থানে পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়া। শীর্ষ দশে আরও আছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, এরলিং হালান্ড, আশরাফ হাকিমি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ ও পেদ্রি। সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে লিওনেল মেসির অবস্থান। আর্জেন্টাইন…
বিনোদন ডেস্কঃ পাকিস্তানের জনপ্রিয় গায়ক, গীতিকার ও অভিনেতা আলি জাফর তার চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘রোশনি’ মুক্তির ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) বিশ্বব্যাপী অ্যালবামটি প্রকাশিত হবে। ‘রোশনি’কে একটি পূর্ণাঙ্গ শ্রবণ অভিজ্ঞতা হিসেবে পরিকল্পনা করা হয়েছে। অ্যালবামটিতে আলো ও অন্ধকার, প্রতিকূলতার সঙ্গে লড়াই, ভালোবাসা এবং অন্তর্দৃষ্টির জাগরণের মতো বিষয়গুলো আধুনিক সাউন্ড ও সৎ গল্প বলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অভিজ্ঞতা থেকে অর্জিত স্পষ্টতা ও সত্যের পথে থাকার প্রত্যয়ই এই অ্যালবামের মূল বার্তা। অ্যালবাম মুক্তির দিনই প্রকাশ পাবে প্রথম অফিসিয়াল মিউজিক ভিডিও ‘রুকসানা’। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ধারণ করা ভিডিওটিতে আলি জাফরের নতুন সাউন্ডস্কেপ ও স্টাইল তুলে ধরা হবে। নানা ঘরানায় সাবলীলভাবে নিজেকে নতুনভাবে…
