Author: ereen moon

সাংস্কৃতিক প্রতিবেদকঃ আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠার ৩৪তম বার্ষিকী উদযাপন করল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)। বুধবার সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন। সংগঠনের সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর সার্টিফিকেশন বোর্ড সদস্যরা। এতে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাওন আশরাফ। বর্ণাঢ্য এই আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার এবং সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক আহমেদ তেপান্তরসহ তেরোজন বিশেষ ব্যক্তিকে জিসাস সম্মাননা প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন উদিয়মান…

Read More

খেলাধুলা ডেস্কঃ নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার পর পর্তুগালের কোচ জর্জ জেসুসের ওপর অসন্তুষ্ট হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো- এমন খবর প্রকাশ করেছে পর্তুগালের বিভিন্ন সংবাদমাধ্যম। ম্যাচটিতে পর্তুগাল ২–১ গোলে জয় পেলেও রোনালদোকে মাঠে না নামানো নিয়ে দলের ভেতরে অস্বস্তির খবর ছড়িয়ে পড়ে। পর্তুগালের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে রোনালদো ও জেসুসের মধ্যে সাময়িক উত্তেজনা বা অস্বস্তির কথা উঠে এসেছে। তবে পরবর্তী সময়ে দু’জনের মধ্যে সরাসরি কথা হয়েছে এবং বিষয়টি মিটে গেছে বলেও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ও জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিপি। কথা ছিল পরে মাঠে নামবেন রোনালদো প্রতিবেদনগুলো অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে জেসুস রোনালদোর সঙ্গে কথা বলেছিলেন।…

Read More

খেলাধুলা ডেস্কঃ ফ্রেঞ্চ লিগ ওয়ানে ছয়বারের চ্যাম্পিয়ন বোর্দো। ২০২১ সালেও ‘লিগ ওয়ান’-এ খেলছিল তারা। আর সেই ক্লাবটির মালিকানাই কিনা এখন মাত্র ১ ইউরোর বিনিময়ে হাতবদল হচ্ছে। বুধবার বোর্দো আনুষ্ঠানিকভাবে জানায়, ব্রিটিশ ইনভেস্টমেন্ট ফান্ড ‘পার্ক বেঞ্চ’-এর কাছে মাত্র ১ ইউরোয় ক্লাবটি বিক্রি করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে তারা। চুক্তির শর্ত অনুযায়ী, দলটির বকেয়া ঋণের একটি অংশ পরিশোধের দায়িত্ব নেবে নতুন এই বিনিয়োগকারী গোষ্ঠী। এক বিবৃতিতে ফরাসি ক্লাব বোর্দো জানায়, বকেয়া ঋণের সব দায়ভার কাঁধে নেওয়ার শর্তে প্রতীকী ১ ইউরোর বিনিময়ে এই চুক্তি সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই নুভেল-আকিতেন ফুটবল লিগের আঞ্চলিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কমিশনের মুখোমুখি হবে ক্রেতা পক্ষ। এই চুক্তি…

Read More

খেলাধুলা ডেস্কঃ লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ হওয়ার পর একসময় না একসময় তার বিখ্যাত ১০ নম্বর জার্সি উঠবে অন্য কোনো খেলোয়াড়ের গায়ে। তবে সেই দিন কবে আসবে কিংবা মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে এখনই ভাবতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা বুধবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে করছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি হবে। এরপর আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে বিদায় নেবেন মেসি। মেসিকে ছাড়া দলকে কীভাবে এগিয়ে নেওয়া হবে, সেই পরিকল্পনা শুরু করেছেন স্কালোনি। তবে মেসির জায়গা সরাসরি একজন খেলোয়াড় দিয়ে পূরণ করার…

Read More

খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। প্রথমবার বাংলাদেশকে আতিথেয়তা দেবে অজিরা। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ব্রিসবেনে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে আগামী ৯ অক্টোবর। একই ভেন্যুতে ১১ ও  ১৪ অক্টোবর হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে। সবশেষ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা। অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলে ফিরলেন সানজিদা আক্তার মেঘল, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুনও হাবিবা ইসলাম পিংকি। নিগার সুলতানা জ্যোতির দল সবশেষ ওয়ানডে খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে। তবে দুজনের মধ্যে মৃত নারীর ডেঙ্গু পজিটিভ ছিল বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে মৃত শিশুর ডেঙ্গু পরীক্ষা করা না থাকলেও ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ ছিল বলে চিকিৎসকরা জানায়। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার দিকে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) ও আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল…

Read More

খেলাধুলা ডেস্কঃ বিশ্বকাপের পর দ্বিতীয় পরীক্ষায় মাঠে নামছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে ১-১ গোলে ড্র করার পর এবার ব্রিসবেনে আরও গোছানো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের একাদশে বড় পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আগের ম্যাচের তুলনায় সাতটি পরিবর্তন করা হয়েছে। সবচেয়ে বড় চমক আক্রমণভাগে—স্ট্রাইকার হিসেবে খেলবেন রাফিনহা। গোলবার সামলাবেন ওতাভিও। রক্ষণভাগে রয়েছেন ভান্ডারসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র। মাঝমাঠে দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বন্তেম্পোকে খেলাচ্ছেন আনচেলত্তি। আক্রমণভাগে রাফিনহার সঙ্গে থাকছেন রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র। অস্ট্রেলিয়ার একাদশে রয়েছেন বিচ, ইতালিয়ানো, চিরকাতি, সাউতার, হেরিংটন, বেহিচ, আরভিন, ওকন, মেটকাফ, ইরানকুন্ডা ও ইয়েঙ্গি। টাউনসভিলে আগের ম্যাচে…

Read More

ডেঙ্গু  ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে। চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৩৩ জনে দাঁড়াল। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৯ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে…

Read More

রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ডিএসসিসির উদ্যোগে ১ আগস্ট হতে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী “হৃদয়ে ঢাকা ৪১৬” উৎসবের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। শনিবার সকাল ৭টায় রাজধানীর মতিঝিল থেকে শুরু হওয়া এই র‍্যালি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুর রহমান, সংসদ সদস্য, ঢাকা-৭। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস…

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপিকে আজকের অবস্থানে নিয়ে আসার মূল কারিগর হিসেবে বেগম খালেদা জিয়াকে আখ্যা দিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেইন মোনাজাত ও দোয়া পরিচালনা করেন। মোনাজাতে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও আত্মিক…

Read More