Author: ereen moon

খেলাধুলা ডেস্কঃ কয়েক দফা পেছানোর পর অবশেষে আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। কয়েক মৌসুম পর ফের আয়োজিত এই নিলামে অংশ নিতে প্রথমে নিবন্ধন করেছিলেন ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার; যাচাই-বাছাই শেষে ২৫০ জনকে চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএল নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার এসেছে শ্রীলঙ্কা থেকে- মোট ৫০ জন। পাকিস্তান থেকে অংশ নিচ্ছেন ৪৫ জন খেলোয়াড়। ভারতের মাত্র ৩ জন ক্রিকেটার নিলামে নাম জমা দিয়েছেন, আর আয়ারল্যান্ডের রয়েছে ৬ প্রতিনিধি। আফগানিস্তানের ক্রিকেটারের সংখ্যা ১৮। সবশেষে, যুক্তরাজ্য থেকে সর্বোচ্চ ৫৪ জন ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন। একই সময়ে ইন্টারন্যাশনাল লিগ…

Read More

খেলাধুলা ডেস্কঃ নিউজিল্যান্ডে ব্যক্তি মালিকানায় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চালু হতে যাচ্ছে। এনজেড টুয়েন্টি২০ নামে প্রতিযোগিতা ২০২৭ সালের জানুয়ারিতে শুরুর পরিকল্পনা করছেন তারা। প্রাথমিকভাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অনুরূপ মডেলে টুর্নামেন্টটি পরিচালিত হবে বলে আশা করছেন তারা। এর অনুমোদন দিবে দেশটির ক্রিকেট বোর্ড। যদিও ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে ফ্র্যাঞ্চাইজির এর হাতে। মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি রাখার পরিকল্পনা রয়েছে। যদিও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এ নিয়ে এখনও কিছু জানায়নি। নিউজিল্যান্ডে বর্তমানে সুপার স্ম্যাশ নামে ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট চালু আছে। এই টুর্নামেন্টে অকল্যান্ড অ্যাসেস, ক্যান্টারবেরি কিংস, সেন্ট্রাল স্ট্যাগস, নর্দার্ন ব্রেভ, ওটাগো ভলটস ও ওয়েলিংটন ফায়ারবার্ডস। এনজেড টুয়েন্টি২০ এর প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তারা বিশ্বাস করেন লাইসেন্স নিশ্চিত হলে, তারা ঘরোয়াভাবে চালু হলে…

Read More

খেলাধুলা ডেস্কঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টেক্টরের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৮২ রানের রার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় লিটন দাস। আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের শুরুটা খারাপ হয়নি। দুই ওপেনার পল স্টার্লিং এবং টিম টেক্টর মিলে ওপেনিং জুটিতে তুলে ফেলেন ৪০ রান। ১৮ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন স্টার্লিং। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮ রান তোলে আয়ারল্যান্ড। তিনে নেমে টিমের সাথে যোগ দেন হ্যারি টেক্টর। পাওয়ারপ্লে শেষেও চলেছে আইরিশদের ধুমধাড়াক্কা ব্যাটিং। দুই টেক্টরের উইলোবাজিতে চলেছে আইরিশ ঝড়। ১৯ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে…

Read More

খেলাধুলা ডেস্কঃ ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের লড়াকু হাফ-সেঞ্চুরিতে ১৪২ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। পাওয়ার প্লের ছয় ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পারে মাত্র ২০ রান। শুরুর এমন ধাক্কা সামাল দেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। দুজনই পরিস্থিতি সামলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে জাকের আলী ২০ রানে আউট হলেও একাই লড়াই চালিয়ে যান তাওহিদ হৃদয়। দলের বিপর্যয়ের মধ্যে তার লড়াকু ৫০ বলে অপরাজিত ৮৩ রানের…

Read More

বিনোদন ডেস্ক: স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ এর ফাইনাল সিজনের প্রথম ভলিউম মুক্তি পেতেই প্ল্যাটফর্মটি সাময়িকভাবে অচল হয়ে পড়ে। অতিরিক্ত দর্শক চাপের কারণে বিশ্বব্যাপী বহু ব্যবহারকারী অ্যাপ ও ওয়েবসাইটে ভিডিও চালাতে ব্যর্থ হন। ডাউনডিটেক্টরের তথ্যে জানা যায়, নেটফ্লিক্স ডাউন হওয়া নিয়ে প্রায় ১০ হাজারের বেশি রিপোর্ট জমা হয়েছে। তাদের হিসাবে, ৫১ শতাংশ ব্যবহারকারী ভিডিও লোড করতে পারেননি, আর ৪৯ শতাংশ ব্যবহারকারী সংযোগ সমস্যার অভিযোগ করেন। হঠাৎ করে স্ট্রিমিং সেবা ব্যাহত হওয়ায় সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেক দর্শক। তবে নেটফ্লিক্সের জন্য এটি এক অর্থে ইতিবাচক কারণ সিরিজটি ঘিরে দর্শকের বিপুল আগ্রহই প্ল্যাটফর্মকে ডাউন করে দেয়। ডাফার ব্রাদার্সের নির্মাণ করা…

Read More

বিনোদন ডেস্ক: নারীদের হেনস্তার বিপরীতে অনেকেই তাদের সাজপোশাককে দাঁড় করান। এবার বিষয়টি নিয়ে সরব হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। জানালেন, আপস নয়, দরকার ঘুরে দাঁড়াবার। সম্প্রতি একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনী দূত হিসেবে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, রাস্তাঘাটে কীভাবে হেনস্তার মোকাবিলা করবেন মেয়েরা? তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ঐশ্বরিয়া, ভাবছেন অপর প্রান্তের মানুষটির চোখের দিকে না তাকালেই পার পেয়ে যাবেন? তাহলে বলি, একদম নয়। মোকাবিলা করতে হেনস্তাকারীর চোখের দিকে সোজাসুজি তাকাতে শিখুন। মাথা উঁচু করে হাঁটুন। তার কথায়, আমার শরীর, আমার সম্পদ—ভাবতে শিখুন। নিজের মূল্যের সঙ্গে কখনো আপস করবেন না। নিজেকে নিয়ে কখনো…

Read More

বিনোদন ডেস্ক: আদিত্য ধর পরিচালিত নতুন চলচ্চিত্র ‘ধুরন্ধর’ এর ট্রেলার প্রকাশের পর থেকেই চলছে তুমুল আলোচনা। শুধু ট্রেলার নয়, বিশেষ নজর কেড়েছেন ছবির নায়িকা সারা অর্জুন। কয়েকদিন আগেও যাকে অনেকেই চিনতেন না, ট্রেলার প্রকাশের পর তিনি এখন চলচ্চিত্র দুনিয়ার নতুন মুখ হিসেবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে পরিচালক আদিত্য ধর জানান, সারা অর্জুনকে নায়িকার চরিত্রে নেওয়ার পথে কতটা কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। তিনি বলেন,’মুকেশ ছাবরা প্রায় ১ হাজার ৩০০টি অডিশন নেন। অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে সারা অর্জুনই শেষ পর্যন্ত নির্বাচিত হয়। সে অসাধারণ সবার মধ্যে সেরা।’ ২০০৫ সালের ১৮ জুন জন্ম নেওয়া সারা অর্জুন হলেন অভিনেতা…

Read More

বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে চলমান বিতর্ক আরও তীব্র রূপ নিয়েছে। কলকাতার একটি সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পর কাজ না করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর অভিযোগ তুলেছেন ছবিটির প্রযোজক সরিফুল ধাবক। প্রায় তিন মাস আগে ভারতীয় বাংলা সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের জন্য ১১ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন তানজিন তিশা। চুক্তির সময় তিনি দুই দফায় মোট ৪ লাখ ১২ হাজার টাকা অগ্রিম নেন বলে দাবি প্রযোজকের। কিন্তু শুটিংয়ের সময়সূচি মিল না হওয়া এবং ভিসাজনিত সমস্যার কথা বলে শেষ পর্যন্ত কাজ থেকে সরে দাঁড়ান তিনি। প্রযোজক সরিফুল ধাবক ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, তিশার জন্য ভিসার স্লট ঠিক করা হয়েছিল,…

Read More

ইরিন তৃষ্ণা আক্তার মুন প্রতিবেদকঃ গ্রিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মক ভাইভা ও প্রেজেন্টেশন সেশন গ্রিন ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো PLSD (Professional Life Skill Development) কোর্সের আওতায় ব্যাচ ২২২-এর শিক্ষার্থীদের মক ভাইভা ও প্রেজেন্টেশন সেশন। এই সেশনে শিক্ষার্থীরা তাদের পেশাগত দক্ষতা, উপস্থাপন কৌশল এবং যোগাযোগ সক্ষমতা প্রদর্শনের সুযোগ পান। পিএলএসডি শুধুমাত্র একটি কোর্স নয়, বরং এটি শিক্ষার্থীদের সফল পেশাজীবনে রূপান্তরের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে। উক্ত সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের উপস্থাপনা প্রদান করেন এবং বিভিন্ন বাস্তবভিত্তিক প্রশ্নের উত্তর দেন, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সফট…

Read More

ডেস্ক নিউজঃ রাজধানী ঢাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। রুবাইয়াত কবির বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। গত শুক্র (২১ নভেম্বর) ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত…

Read More