- ইংল্যান্ডে প্রতি মাসে গড়ে ছুরিকাঘাতে দুই শিশুর প্রাণ যাচ্ছে
- রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি
- সবগুলো ধর্ম অবমাননা করছে ইসরায়েলি বাহিনী, প্রশ্ন উঠেছে নৈতিকতা নিয়ে
- প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ
- মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- সৌদি পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ বাংলাদেশি হজযাত্রী
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
Author: Misu
ক্রীড়া ডেস্কঃ মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রান আউটের পর মেজাজ হারিয়েছিলেন পাকিস্তানের ব্যাটার সালমান আগা। আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষোভে গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন তিনি। এমন কাণ্ডের জন্য শাস্তি পেয়েছেন সালমান। আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। ঘটনাটি পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৩৯তম ওভারে। এ সময় বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটার সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি সালমান ও মিরাজ দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন। তবে সালমান…
ডেস্ক নিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ রবিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে উড্ডয়ন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। মির্জা আব্বাসের ভাগ্নে ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
ডেস্ক নিউজঃ ভারতে আটক ৭ জন বাংলাদেশি নাগরিককে শনিবার (১৪ মার্চ) পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্র জানায়, কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাউন্সিলর ২৩ ফেব্রুয়ারি ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং এফআরআরও কলকাতার ২ মার্চ ‘লিভ ইন্ডিয়া নোটিশ’-এর ভিত্তিতে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হরিদাসপুর আইসিপি দিয়ে তাদের হস্তান্তর করা হয়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।…
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নিয়ে জল্পনা কোনোভাবেই থামছে না। এবার সেই জল্পনার পরিমাণ আরও বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৫ মার্চ) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শনিবার এনবিসি নিউজকে ৩০ মিনিট টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তখনই ইরানের নতুন সুপ্রিম লিডারের অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেছেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোজতবা আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন যে, তিনি শুনছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা বেঁচে নেই।…
আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের সরকার ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন (১৩ মার্চ, শুক্রবার) জানিয়েছেন, সহায়তা দেওয়া হবে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এবং এটি নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর প্রতীক। চীনের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, স্কুলে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। চীন সব সময় মানবিক চেতনায় বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেবল…
ডেস্ক নিউজঃ বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি উদ্বোধন করবেন। একই সঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা এ কর্মসূচি উদ্বোধন করবেন। কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি এ কর্মসূচি কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে…
ক্রীড়া ডেস্কঃ বৃষ্টির আগে ৬ ওভার ৩ বলে দলীয় ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এতে করে পুনরায় যখন বল মাঠে গড়ায়, তখন বাংলাদেশের নতুন লক্ষ্যটা হয়ে উঠে আরও চ্যালেঞ্জিং। পাকিস্তানকে হারাতে বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য নির্ধারিত হয় ৩২ ওভারে ২৪৩ রান। অর্থাৎ, বাকি ২৫.৩ ওভারে ২১৬ রান করতে হতো। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১৪ রানেই থেমেছে মেহেদী মিরাজের দল। ফলে ১২৮ রানের বড় জয়ে সিরিজে সমতায় ফিরল পাকিস্তান। শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দলের পক্ষে সর্বোচ্চ লিটন দাস ৪১ এবং তাওহীদ হৃদয়ের ব্যাটে আসে ২৮ রান। পাকিস্তানের সমান ৩টি করে উইকেট শিকার করেছেন হারিস রউফ…
ডেস্ক নিউজঃ দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ধর্মীয় সেবককে মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের…
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের খারগ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, সেখানকার তেল অবকাঠামোর কোনো ক্ষতি করা হয়নি। বিবিসির মাইকি কে’র ব্যাখ্যা অনুযায়ী, এই দ্বীপটি থেকেই ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয় এবং এটিকে তেহরানের অর্থনীতির লাইফলাইন বলা হয়। এর আগে দুজন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি মেরিন ইউনিট এবং আরও যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে। খারগ দ্বীপ ইরানের উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থিত প্রায় ৫ মাইল লম্বা একটি ছোট দ্বীপ। এই দ্বীপকে ইরানের অর্থনীতির লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয়। দ্বীপটিতে অল্প কিছু মানুষ বাস করে। বরং…
ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শনিবার (১৪ মার্চ) ৮টা থেকে ফিরতি ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের টিকিট পাওয়া যাচ্ছে। নতুন সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। রেলওয়ের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, এর আগে গত ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকিট। ধারাবাহিকভাবে ২৫ মার্চের টিকিট ১৫…
