- The Rising Trend of Cam Girls Live A New Era of Entertainment
- Casino Uden ROFUS En Ny Æra for Spilglæde
- How to Seamlessly Register at Slots Muse Casino
- নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
- ‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা
- বাংলাদেশ সীমান্তে বেড়া তৈরির জন্য বিএসএফকে ১০০০ একর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার
- শীতলক্ষ্যায় নিখোঁজের ৮ ঘণ্টা পর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার জয়ে সামনে এল যে ৫টি বিষয়
Author: Misu
খেলাধুলা ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মাইলফলকে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। মাত্র ১১১ ম্যাচে লিগে ১০০ গোল পূর্ণ করে দ্রুততম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করে হ্যালান্ড প্রমাণ করলেন এই যুগের সেরা স্ট্রাইকারদের মধ্যে তিনি অন্যতম। মঙ্গলবার রাতে ফুলহামের বিপক্ষে সিটির উত্তেজনাপূর্ণ ম্যাচে হ্যালান্ড দলকে গুরুত্বপূর্ণ গোল উপহার দেন। সেই গোলেই লেখা হয় নতুন ইতিহাস। এর আগে এই রেকর্ড ছিল অ্যালান শিয়ারের, যিনি ১২৪ ম্যাচে ১০০ গোল করেছিলেন। হ্যালান্ড সেই রেকর্ড ভেঙেছেন ১৩ ম্যাচ কম খেলে। হ্যালান্ডের আগেই ৫০ গোল, ৬০ গোল ও ৮০ গোলের রেকর্ডও ছিল দ্রুততম হওয়ার। ইংলিশ লিগে দুর্দান্ত ধারাবাহিকতা…
বিনোদন ডেস্কঃ বেটিং বা জুয়ায় অ্যাপের ফাঁদের পড়ার দাবি করেছেন অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। তিনি এ বিষয়ক ভয়ংকর অভিজ্ঞতার কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তার দাবি, না বুঝেই তিনি এই পথে পা বাড়িয়েছিলেন। এটা সম্পূর্ণই ভুল বোঝাবুঝি। এক কারণে দীর্ঘ মেয়াদি সমস্যার মুখোমুখি হওয়ার কথাও জানান তিনি। গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও বার্তা দেন প্রভা। যেখানে তিনি নিজের অভিজ্ঞতার বিশদ বিবরণ দিয়েছেন। প্রভার দাবি, গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে। তারা নিজেদের গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দেয়। জুয়া বা বেটিং সংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন করা হয়। প্রভা দাবি করছেন, তিনি গেমস…
বিনোদন ডেস্কঃ অভিনয়জগতে দুই যুগ পার করেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। এখনো সমানতালে অভিনয় করে যাচ্ছেন। নাটক, সিনেমা কিংবা ওটিটি—সবখানেই সরব উপস্থিতি তার। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব এসেছিল, কিন্তু তাতে সায় দেননি তিনি। দীপা বলেন, সেই সময় আমার জন্য যেই সিনেমাগুলো এসেছিল বা বলেছে, আসলে বয়স তখন এত কম ছিল যে সাহস করতে পারিনি। তখন সিনেমার কাটপিসের যুগ। যদি সিনেমায় কাটপিস দিয়ে দেয়, সেই ভয়েই সিনেমা করা হয়নি তখন। অভিনেত্রী জানান, পরিবারে তিনিই প্রথম মিডিয়ায় কাজ করতে এসেছেন। তাই গাইড করার মতো কাউকে সেভাবে পাননি।বর্তমানে গল্পনির্ভর চরিত্রে অভিনয় করছেন দীপা, যেখানে মায়ের চরিত্রেও দেখা যাচ্ছে তাকে।…
টেকনাফ প্রতিনিধিঃ টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় ‘এম ভি মায়ের দোয়া’ নামের একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়োকখাল ঘাট থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। পরে দুপুর ১২টার দিকে বোটটি টেকনাফের শাহপরী সংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এ সময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল ভাসতে থাকা বোটটি দেখতে পেয়ে বোটসহ ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক…
ডেস্কঃ সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ৩টার আগে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। গত ১২ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে বলে পরিবারসূত্রে জানা গেছে। এ অবস্থায় দেশজুড়ে রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। হাসপাতালসূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। বিএনপির একটি…
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা গুরুতরভাবে অসুস্থ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বেগম জেবুন নেসা বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার বয়স প্রায় ৮২ বছর। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৪ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে তিনি চিকিৎসার সমন্বয় করেন। পর দিন একই হাসপাতালে তার মাকে ভর্তি করানো হয়। এক দিকে…
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সবুজ উপজেলার পঁচাভান্ডার এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে, ৮৬৪ ও ৮৬৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে। স্থানীয় সূত্রে জানা যায়, সবুজসহ কয়েকজন গরু আনতে সীমান্ত পার হয়ে ভারতের দিকে গেলে, ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্প থেকে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে সবুজ ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ ভারতের ভেতরে নিয়ে যায়। ঘটনার পর সীমান্তে উত্তেজনা দেখা দেয় এবং বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়। ৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি…
আন্তর্জাতিক ডেস্কঃ ৪২ জন প্রভাবশালী মার্কিন আইনপ্রণেতা পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক দমন-পীড়ন এবং মানবাধিকারের ক্রমবর্ধমান লঙ্ঘনকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি লিখেছেন। চিঠির নেতৃত্ব দেন ভারতীয়-আমেরিকান কংগ্রেসওম্যান প্রমিলা জয়পাল এবং কংগ্রেসম্যান গ্রেগ ক্যাসার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় ইংরেজি ভাষার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডব্লিউআইওএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গত ৩ ডিসেম্বর চিঠিতে আইনপ্রণেতারা জানান, পাকিস্তান কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে। আইনপ্রণেতারা যুক্তি দেন, পাকিস্তানের সামরিক নেতৃত্বকে জবাবদিহি করানো মার্কিন যুক্তরাষ্ট্রেরও দায়িত্ব। তারা প্রশাসনকে দ্রুত ভিসা নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের মতো পদক্ষেপ নিতে আহ্বান জানান। এছাড়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের অনুসন্ধানী সাংবাদিক আহমেদ নূরানি সামরিক…
নিজস্ব প্রতিবেদকঃ দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা নোট আজ (৪ ডিসেম্বর) থেকে প্রচলন শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, প্রথম ধাপে নতুন নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে অন্যান্য অফিস থেকেও বিতরণ শুরু হবে। নতুন নোটের ডিজাইন ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’-ভিত্তিক। নোটের সম্মুখভাগে ঢাকা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা, পেছনের দিকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের ছবি ছাপা আছে। জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘500’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযুক্ত করা হয়েছে। নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য ১০ ধরনের, যাতে নকল নোট শনাক্ত…
নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সনদ পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির জন্য বরাদ্দকৃত প্রতীক হচ্ছে ‘শাপলা কলি’। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান। একইসঙ্গে, তিনি এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানান এনসিপি নেতা নাহিদ। নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, অনেক চড়াই উৎরাই পার…
