Author: Misu

ডেস্ক নিউজঃ সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এবার হামলা হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাস দুইটি ড্রোন আঘাত হেনেছে। এতে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদির মন্ত্রণালয় বলছে, হামলার কারণে দূতাবাসে সামান্য ক্ষতি হয়েছে এবং ভবনে আগুন ধরেছে। ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে মার্কিন কনস্যুলেটগুলোতে এটিই সর্বশেষ হামলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে কালো ধোঁয়া উঠতে দেখেছেন। এতে একটি…

Read More

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আজ। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। আজ ১৩ মার্চের টিকিট পাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা…

Read More

আবহাওয়া ডেস্কঃ সারা দেশে আজ মঙ্গলবার (৩ মার্চ) অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালি ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর নিশ্চিত করেছে। কান্নাবিজড়িত কণ্ঠে এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযম, সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব। সংগঠনটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত-এর সম্পাদক খান সেলিম রহমান এবং মোহাম্মদ রমজান সরকারের উদ্যোগে মাতৃজগত পরিবারের আয়োজনে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুর-এ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান সেলিম রহমান। বিকেল থেকেই কার্যালয় প্রাঙ্গণে রোজাদারদের উপস্থিতিতে এক আবেগঘন ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, “রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই মাস কেবল…

Read More

ডেস্ক নিউজঃ ইরান-ইসরায়েলের উত্তেজনার মধ্যে ইরাকে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে ইরাকে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সবাইকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। ইরাকি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে। বলা হয়, যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০ অথবা…

Read More

ডেস্ক নিউজঃ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছান তিনি। ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছেন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে এবং হাজারো মানুষের নির্যাতনের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নামে শপথ নিয়ে আগামী দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করেন প্রধানমন্ত্রী।

Read More

ডেস্ক নিউজঃ সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারি বাসভবন ‘যমুনা’ ত্যাগ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে তিনি রাজধানীর হেয়ার রোডের বাসভবনটি থেকে বের হন। সরেজমিনে দেখা যায়, তার গাড়িবহরে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক যানবাহন ছিল। বহরটি ‘যমুনা’ থেকে বের হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে রওনা দেয়। নবগঠিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি সরকারি বাসভবনটি ছেড়েছেন বলে জানা গেছে। রাজধানীর হেয়ার রোডের ৩০ নম্বরে অবস্থিত ‘যমুনা’ প্রায় ৩ দশমিক ২৫ একর জায়গাজুড়ে বিস্তৃত। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বাসভবনে থাকার আগ্রহ প্রকাশ করেছেন এবং এটিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্লাত এবং ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিকবার এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে আল জাজিরা।  ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। যদিও প্রতিদিনের চলমান এই হামলায় বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তু হচ্ছে। আল জাজিরার বরাতে বলা হয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কারণ বেশিরভাগ হামলা বন ও পাহাড়ের মধ্যবর্তী খোলা জায়গায় চালানো হয়েছে। তবে দক্ষিণ লেবাননের আকাশে এখনও ইসরায়েলি সামরিক বিমান উড়তে দেখা যাচ্ছে। লেবাননের আল-মায়েদিন চ্যানেল নিশ্চিত…

Read More

ডেস্ক নিউজঃ ইরানের রাজধানী তেহরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানি মিডিয়া জানিয়েছে, তেহরানে তিনটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলজুড়ে নাগরিকদেরত সতর্ক করার জন্য সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজানো হয়েছে। আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।  ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালালো ইসরায়েল। এর মাধ্যমে…

Read More