- এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
- ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা
- তিন দিনের মধ্যে বিদায় নিতে পারে তাপপ্রবাহ
- মাইক্রোসফটের বিরুদ্ধে যুক্তরাজ্যে ২.৩ বিলিয়ন ডলারের ক্লাউড মামলা
- আইইএ প্রধান: জ্বালানি নিরাপত্তায় ইতিহাসের সবচেয়ে বড় সংকট
- পুলিশের পোশাক পরিবর্তন ঠেকাতে আইনি নোটিশ
- এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল
- কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি
Author: Misu
ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। ঢাকা শহরের তীব্র যানজটের কারণে এদিন শপথ অনুষ্ঠানে আসতে দেরি করে ফেলেন অনেকেই। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় লাফ দিয়ে দ্রুততার সঙ্গে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায় নবনির্বাচিত এমপি এহসানুল হক মিলনকে। প্রত্যক্ষদর্শীরা জানান, শপথ অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ায় সময় বাঁচাতে এহসানুল হক মিলন কার্যত দৌড়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। যানজটের কারণে একাধিক অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিও নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবন এর শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ…
ডেস্ক নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান তার মালিকানাধীন জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়ে পত্রিকাটির নতুন সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারেক রহমান পত্রিকাটির প্রকাশনা ও সম্পাদকীয় কার্যক্রমের শীর্ষ দায়িত্বে ছিলেন। পত্রিকাটির নতুন কর্ণধার আতিকুর রহমান রুমন পেশায় একজন অভিজ্ঞ সাংবাদিক। তিনি বর্তমানে বিএনপির মিডিয়া সেলের পাশাপাশি ‘আমরা বিএনপি পরিবার’–এর আহ্বায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব…
ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা ও নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তারেক রহমানসহ নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার মাধ্যমে তারেক রহমানের দেশের পরবর্তী সরকারপ্রধান হওয়ার বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো। আজকের এই গুরুত্বপূর্ণ দিনের সূচনা…
ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর আশপাশে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়লাভ করেছেন। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথই আগে পড়ানো হয়।
ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার সন্ধ্যায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই)-এর বাসায় যাবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান। এর আগে, গতকাল রবিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ডেস্ক নিউজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে মোহাম্মদ শিশির মনির বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।’ নির্বাচনের আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা…
ডেস্ক নিউজঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডেস্ক নিউজঃ আসিফ নজরুল উপদেষ্টা হিসেবে কী করেছেন তা নিজেই জানিয়েছেন। গতকাল রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তা জানান। তার স্ট্যাটাস নিচে তুলে ধরা হলো: আসিফ নজরুল কি করেছে? ‘দেশের সেবা করার সুযোগ পেলে নাকি জান দিয়ে কাজ করবে? আসলে সে কিছুই করেনি। অপদার্থ একটা উপদেষ্টা। ইত্যাদি ইত্যাদি কতো কিছু শুনলাম এই দেড় বছরে। ভাই, আমি কিছু করিনি। করেছে আমাদের আইন মন্ত্রণালয়। তবে এর প্রতিটি কাজে আমি অংশীদার ছিলাম। খুব সকালে অফিসে এসে প্রয়োজনে রাত ৮টা ৯টা পর্যন্ত থেকেছি, সামান্য বিশ্রাম নিয়ে গভীর রাতে বাসায় আবার কাজ করেছি। বহু শুক্রবার, শনিবার সচিবালয়ে অফিস করেছি।’ ‘আমাদের…
ডেস্ক নিউজঃ শপথ গ্রহণের পর নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতীক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে চলছে নানা প্রস্তুতি। একদিকে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে, অন্যদিকে নিরাপত্তার কারণে সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল থেকেই স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ শ্রদ্ধা জানানোর পর আবার জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একাধিক সূত্র জানায়, কাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এমপি ও বিকেল ৪টার দিকে মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ…
ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ দুটি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত দুই ভাই বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে বিজয়ী হয়েছেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে জয়ী হয়েছেন তার ছোট ভাই ও দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফল অনুযায়ী, এই দুই সহোদর এখন একসঙ্গেই জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন। টাঙ্গাইল-২ আসনে ধানের শীষ প্রতীকে আবদুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বড় ব্যবধানে…
