Author: Misu

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, একটি দল দেশটাকে পাকিস্তান বানাতে চায়। তারা মা-বোনদের অসম্মান করছেন এবং আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পরিবর্তন করছেন। এই দেশটাকে বাঁচাতে পারে একমাত্র জাতীয় পাটি। সেই সঙ্গে সুন্দরগঞ্জের মানুষকে নিরাপত্তা দিতে পারবে জাতীয় পার্টি। তাই লাঙলে ভোট দিতে হবে। ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পার্টির নির্বাচনী সভায় প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকার দেশ চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ। মবের ভয়ে এই সরকার বিচার করতে পারছেন না। যারা ৭১ এর চেতনাকে ধুলিসাৎ করেছেন, তাদের বিচার এই দেশের মাটিতে হবে। দেশের জন্য সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে। সকল…

Read More

ক্রীড়া ডেস্কঃ মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টেয়েন্টি বিশ্বকাপের উদ্বোধণী অনুষ্ঠান দেখে বুঝার উপায় নেই যে এবারের আসর কতোটা বিতর্কের মধ্য দিয়ে এসেছে। ওয়াংখেড়ের মাঠে উদ্বোধণী অনুষ্ঠান মাতিয়েছেন বলিউডের ডান্স কুইন খ্যাত নোরা ফাতেহি এবং র‍্যাপারখ্যাত বাদশা। নোরা ফাতেহির উদ্দাম নাচের ঝলকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শক মুগ্ধ। আলোর ঝলকানি আর নাচের মঞ্চ কাঁপিয়ে বিশ্বকাপের দশম আসরের সুর বাজল। তবে এবারের বিতর্কিত টি-টোয়োন্টি বিশ্বকাপের সুর সবার কানে শ্রুতিমধুর হয়নি। যেখানে ভারতই ছিল নানা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। আইসিসি এখনও চেষ্টা করছে পাকিস্তান যেন ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে নামে। নানা বিতর্ক ও অনিশ্চয়তা মাথায় নিয়ে গতকাল পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির সভাপতি…

Read More

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ করতে আজ রোববার থেকে মাঠে নামছেন সেনা বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় মাঠে থাকবেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে। রোববার থেকে আরও যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে-পরে সাত দিন থাকবে। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করে কাজ করবে। ইসির কেন্দ্রীয় সমন্বয় সেলও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, সুরক্ষা অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক তথ্যও পাবে ইসি। শঙ্কাহীন নির্বিঘ্ন ভোটের পরিবেশের জন্য যা যা…

Read More

ডেস্ক নিউজঃ ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনের সহকর্মীকে শেষবারের মতো দেখতে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার রুহিয়ার বাসায় যান মির্জা ফখরুল। তিনি সেখানে উপস্থিত হয়ে মরহুমের পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে তিনি সেখান থেকে বিদায় নেন। এ সময় বিএনপি মহাসচিব সংবাদমাধ্যমকে কোনো বক্তব্য না দিলেও এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় রমেশ চন্দ্র সেনের…

Read More

ডেস্ক নিউজঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। এখন সুষ্ঠু নির্বাচন করা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, পরবর্তী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল। তিনি বলেছেন, ভোট উৎসবমুখর হবে এবং সেইফ হবে। নারীরা আনন্দের সাথে ভোট দিবেন, পুরো পরিবার একসাথে ভোট উৎসবে যোগ দিবেন। আমি আশা করি এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রেস সচিব জানান, বডি অন ক্যামেরা কীভাবে কাজ করছে সেটা জানতে যারা বডি অন ক্যামেরা ক্যারি করছিলেন তাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন।

Read More

ডেস্ক নিউজঃ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ধরনের চাকরি করা বা পারিশ্রমিক গ্রহণের অনুমতি নেই বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় দূতাবাস জানায়, বি১ ও বি২—অর্থাৎ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও চাকরি করা বা অর্থ গ্রহণ আইনত নিষিদ্ধ। দূতাবাসের তথ্যে বলা হয়, বি১/বি২ ভিসার আওতায় চুক্তি সংক্রান্ত আলোচনা, দরকষাকষি কিংবা বিভিন্ন সম্মেলনে অংশ নেওয়া যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তার জন্য কাজ করা বা সেখান থেকে পারিশ্রমিক গ্রহণ করা অনুমোদিত নয়। বার্তায় আরও বলা হয়, ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা ভিসাধারীর ব্যক্তিগত দায়িত্ব। ভিসার শর্ত লঙ্ঘিত…

Read More

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুসারে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত, অর্থাৎ টানা ২৪ ঘণ্টা। এর পাশাপাশি মোটরসাইকেল চলাচলের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত, মোট ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে প্রতিবেশী দেশ পোল্যান্ড তাদের দুটি বিমানবন্দর সাময়িক বন্ধ করার ঘোষণা দিয়েছে। দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের দুটি বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) পোল্যান্ডের এয়ার ন্যাভিগেশন সার্ভিসেস এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ খবর জানিয়েছে। পোস্টে কর্তৃপক্ষ জানায়, সামরিক বিমান চলাচল নির্বিঘ্নে নিশ্চিত করার প্রয়োজনের কারণে রজেশোভ ও লুবলিন বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, দুটি শহরই ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। এর মধ্যে রজেশোভ বিমানবন্দরটি ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য ন্যাটোর একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।…

Read More

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র অভিনয়ে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের ‘একুশে পদক’-এ ভূষিত হয়েছেন ববিতা। পদকটি তিনি কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানকে ‘একুশে পদক’ উৎসর্গ করেছেন। গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের নামের তালিকা। এবার ৯ জন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পাচ্ছে এই পদক। পদকপ্রাপ্তির খবর শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ববিতা বলেন, ‘দেরিতে হলেও একুশে পদক পেয়েছি, তাতেই আমি খুব খুশি।’ বৃহস্পতিবার বিকেল থেকেই মোবাইল ফোনে প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অনেক ভালো লাগার বিষয় এটাই যে আমি জীবদ্দশায় একুশে পদক পেতে যাচ্ছি। জীবদ্দশায় এমন…

Read More

ক্রীড়া ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পুরো প্রস্তুত ছিল বাংলাদেশ। দলও ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে খেলার দাবি করেছিল বাংলাদেশ। সেই দাবি প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। গ্রুপ ‘সি’তে বাংলাদেশের জায়গায় স্থানান্তরিত হয়েছে স্কটল্যান্ড। এই গ্রুপে  ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে খেলবে তারা। শনিবার (৭ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্কটিশরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে দলটির স্পিনার মার্ক ওয়াট। তিনি বলেন, ‘প্রথমত বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমরা খুবই সমব্যথী। কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি আমাদের এখানে (আগে থেকেই) থাকা উচিত…

Read More