- এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
- ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা
- তিন দিনের মধ্যে বিদায় নিতে পারে তাপপ্রবাহ
- মাইক্রোসফটের বিরুদ্ধে যুক্তরাজ্যে ২.৩ বিলিয়ন ডলারের ক্লাউড মামলা
- আইইএ প্রধান: জ্বালানি নিরাপত্তায় ইতিহাসের সবচেয়ে বড় সংকট
- পুলিশের পোশাক পরিবর্তন ঠেকাতে আইনি নোটিশ
- এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল
- কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি
Author: Misu
ডেস্ক নিউজঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখ উদযাপন আরও আনন্দমুখর করতে বড় ধরনের আর্থিক সুবিধা বাড়ানোর পথে হাঁটছে জাতীয় বেতন কমিশন। নবম পে স্কেলের আওতায় বৈশাখী ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। নবম পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। পে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান। এই হার বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। পে কমিশনের এক সদস্য সাংবাদিকদের…
ডেস্ক নিউজঃ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন স্পাইনাল কর্ডের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করলেও অনুমতি মেলেনি আদালতের। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ মোয়াজ্জেম হোসেনের আবেদন খারিজ করে দেন। এদিন তার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রায়হান। শুনানিকালে মোয়াজ্জেম আদালতে উপস্থিত ছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনো প্রকার আইনশৃঙ্খলা ভঙ্গকারী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করছেন এবং আইনিভাবে তা…
ডেস্ক নিউজঃ বাংলাদেশের নাগরিক যারা পর্যটন বা ব্যবসার উদ্দেশে যুক্তরাষ্ট্রে যেতে চান তাদের জন্য বুধবার থেকে ভিসা বন্ড নীতি কার্যকর হবে। তবে ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ না করার জন্য আবেদনকারীদের স্পষ্টভাবে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সোমবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটন ভিসা (বি-১/বি-২) আবেদন করে অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি-১/বি-২ ভিসাধারীদের ক্ষেত্রে এই নিয়ম…
ডেস্ক নিউজঃ জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জানুয়ারি। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের এ নতুন তারিখ ধার্য করেন। এদিকে, আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) এই রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। জুলাই-আগস্ট হত্যাযজ্ঞ মামলার এটি ছিল দ্বিতীয় রায়। সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ এই মামলায় অভিযুক্ত ৮ পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৯ জানুয়ারি) ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্যপ্রদান শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও…
ডেস্ক নিউজঃ অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ন্যায় বিচার, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত এবং ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ দেশ রেখে যেতে চাইলে হ্যাঁ ভোট দিন। সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের একটা সুযোগ এসেছে। এই সুযোগে যদি সঠিকভাবে ভোটটা না দিতে পারি, তাহলে অতীতের সব কিছুই আরো কঠোর হয়ে বীরদর্পে ফিরে আসবে। মনে রাখবেন আমরা একেবারে খাদের কিনারায় অবস্থান করছি। আমাদের যেন খাদে পড়ে যেতে না হয়, সেজন্য হ্যাঁ ভোট দিতে হবে। তিনি বলেন, ন্যায্যতার…
ডেস্ক নিউজঃ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যদের প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। এসময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ জানান এনসিপি নেতৃবৃন্দ। তারা বলেন, গণভোটে “হ্যাঁ” এর পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রচারণা করছেন। এনসিপির নেতৃবৃন্দ নির্বাচন…
আবহাওয়া ডেস্কঃ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বাকিটা সময় আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং…
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সদ্য নিয়োগপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির এবং উপদেষ্টা পরিষদের সদস্য মাহাদি আমিন উপস্থিত ছিলেন। ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের একাধিক কর্মকর্তাও রয়েছেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটন ডিসিতে শপথ গ্রহণের দুই দিন পর গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান।
ডেস্ক নিউজঃ বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী এ দেশের (তত্কালীন পূর্ব পাকিস্তান) জনগণের ওপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতাত্তোর বাংলাদেশে যখন মানুষের বাক্ ও মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে গণতন্ত্রকে মাটিচাপা দেওয়া হয়েছিল, তেমন এক সংকটকালে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক জনতার এক বিপ্লবের…
ডেস্ক নিউজঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল রোববারর (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রবেশ করেছেন। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। দলের পক্ষ থেকে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে অন্য একটি গাড়িতে যমুনায় প্রবেশ করেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি ও অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হবে।
