Author: Misu

ডেস্ক নিউজঃ ঝিনাইদহ সদর উপজেলার সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরাকে এবার সাতক্ষীরার তালা থেকে রাজশাহী বদলি করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে আবার নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, হোসনে আরাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে গত শুক্রবার ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে ইউএনও হোসনে আরার একটি অডিও ক্লিপ স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।…

Read More

ডেস্ক নিউজঃ রাজধানীর ধানমন্ডি থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ডিবির একটি বিশেষ দল গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা শিরীন শারমিন চৌধুরীকে অবশেষে আইনের আওতায় আনা হলো। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছিল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর খবরও ছড়িয়ে পড়ে। ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩…

Read More

আবহাওয়া ডেস্কঃ গেল সপ্তাহের তীব্র তাপদাহের পর কালবৈশাখী ও বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। সোমবার (৬ এপ্রিল) দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সারাদেশে দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।  আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ৩ এপ্রিল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছালেও ৫ এপ্রিল থেকে আবহাওয়া বদলাতে শুরু করে। গতকাল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা কমে আসে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক…

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের একনেক সভা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এই সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Read More

ক্রীড়া ডেস্কঃ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ এপ্রিল) ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশের যুবারা। এই ঐতিহাসিক সাফল্যের জন্য  হাতিরঝিলে ফুটবলারদের সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের মাটিতে পা রাখবেন সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে যাবেন সাফজয়ী ফুটবলাররা। জানা গেছে, বিমানবন্দর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিলে গিয়ে শেষ হবে। সেখানে আনুমানিক রাত সাড়ে সাতটায় আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ উপলক্ষে সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা এবং সংবর্ধনায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।…

Read More

ডেস্ক নিউজঃ জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত আপাতত বহাল রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে তা পরিবর্তনের কোনো সুযোগ নেই। মন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, জাতীয় স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত মেনে চলার জন্য। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। বৈঠক শেষে দোকান ও শপিংমল মালিক সমিতির নেতারা জানান, তারা সরকারের সিদ্ধান্তের সঙ্গে…

Read More

বিনোদন ডেস্কঃ দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর পর্দা নেমেছে। এবারের আসরে সেরা সুন্দরী হিসেবে বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো গ্র্যান্ড ফিনালে তার নাম ঘোষণা করা হয়। তারকাখচিত এই আয়োজনে বর্ণিতার হাতে বিজয়ীর ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বর্ণিতার হাতে মুকুটের পাশাপাশি সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে একটি বিলাসবহুল গাড়িও বুঝিয়ে দেওয়া হয়। এবারের আসরে ফার্স্ট রানার আপ…

Read More

বিনোদন ডেস্কঃ ৪০০০ কোটি টাকার বিশাল বাজেটের ‘রামায়ণ’ সিনেমার টিজার প্রকাশের পরই ভিএফএক্স ও সিজিআই নিয়ে হতাশা প্রকাশ করেছেন দর্শক ও সমালোচকদের একাংশ। এত বড় বাজেটের পরও দৃশ্যায়নে প্রত্যাশা পূরণ হয়নি বলে মত দিয়েছেন অনেকে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা ‘রামায়ণ’-এর প্রথম টিজার উন্মোচন করেন। প্রায় ২ মিনিট ৪০ সেকেন্ডের এই টিজার মুক্তির পরপরই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। সমালোচক অরিত্র জ্ঞান মন্তব্য করেন, এটি যেন দ্বিতীয় ‘আদিপুরুষ’ বা ‘আদিপুরুষ ২’-এর মতো মনে হয়েছে। বিশেষ করে ভিএফএক্স ব্যবহারে অতিরিক্ত নির্ভরতা এবং কিছু দৃশ্যের উপস্থাপনা নিয়ে তিনি আপত্তি জানান। একইভাবে সমালোচক রবি গুপ্তা বলেন, এত বড়…

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধি দল। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এআইআইবির প্রতিনিধি দলের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈঠকে জ্বালানি সংকটের সমাধান, উন্নয়ন ও বিনিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে সরকার এআইআইবির সঙ্গে কীভাবে কাজ করবে সে বিষয়েও কথা হয়। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তাদের সহযোগিতার বিষয়ে উভয়পক্ষ খোলামেলা কথা বলেছেন। এর আগে, শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ…

Read More