- ওকে ধরিয়ে দিন
- খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা
- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ
- ইরাকে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা
- জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী
- যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
- ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-২০২৫/২৬
- দক্ষিণ লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
Author: Misu
নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন ঢাকা কাস্টমস হাউস এলাকায় চরম নিরাপত্তা শঙ্কার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারী ও সিএন্ডএফ ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রতিদিন কোনো ধরনের তল্লাশি ছাড়াই প্লাস্টিকের বক্স, টিফিন ক্যারিয়ার, ব্যাগ ও বস্তা এলাকায় প্রবেশ করছে, যা বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করছে। ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমস হাউস, কার্গো ভিলেজ, আমদানি–রপ্তানি জোন ও পার্কিং এলাকার ফুটপাতজুড়ে দীর্ঘদিন ধরে অবৈধ খাবারের দোকান গড়ে উঠেছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও তারা মনে করেন। সরেজমিনে যা দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত টিফিন ক্যারিয়ার ও প্লাস্টিকের বক্স হাতে লোকজন নির্বিঘ্নে কাস্টমস…
বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-র কিছু কর্মচারীর পদোন্নতি ঘিরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। নিয়োগ বিধি লঙ্ঘন, আদালতের ভুল রায়কে কাজে লাগানো এবং ঘুষের মাধ্যমে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, এই অনিয়মের ফলে প্রধান প্রকৌশলী জাবেদ করিমসহ কয়েকজন ব্যক্তিগতভাবে লাভবান হলেও সরকারের ক্ষতি হবে প্রায় পাঁচ কোটি টাকা। সূত্র জানায়, এলজিইডির বিভিন্ন পদের ২৪ জন কর্মচারী নিজেদের উপসহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতির দাবিতে ২০১১ সালে হাইকোর্টে রিট করেন। মামলার প্রথম ও শেষ শুনানির তারিখের মধ্যে অসংগতি থাকায় রায়ের সত্যতা নিয়েও প্রশ্ন তৈরি হয়। রায়ে বলা হয়েছিল তাদের চাকরি রেভিনিউ খাতে নিতে হবে, অথচ অধিকাংশের চাকরিই শুরু…
বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক রুহুল আমিন খানের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসার পরও কর্তৃপক্ষ কোনো ধরনের আইনগত উদ্যোগ নেয়নি। অভিযোগ প্রকাশের পরও এলজিইডি, স্থানীয় সরকার বিভাগ কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগে বলা হয়, আইআরআইডিপি-০৩ প্রকল্পের প্রকল্প পরিচালক রুহুল আমিন খান তার স্ত্রী পারভীন আক্তার শিউলীর নামে ৩১ লাখ টাকার বেশি দামের একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন এবং লালমাটিয়ার বুলবুলিকা ভবনে প্রায় ৬ কোটি টাকার একটি ফ্ল্যাটসহ ঢাকার গুলশান, বনানী, উত্তরা ও বরিশালে একাধিক সম্পত্তি সংগ্রহ করেছেন। এসব সম্পদের…
নিজস্ব প্রতিনিধিঃ আজ ২৪শে নভেম্বর ২০২৫ ইং সোমবার, ঢাকা মিরপুর প্রেসক্লাবের জরুরি কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম। এতে সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনসহ নির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মিরপুর প্রেস ক্লাবকে একটি আধুনিক, ডিজিটাল ও আন্তর্জাতিক মানের প্রেস ক্লাবে রূপান্তর করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অফিস পরিচালনা, বিভিন্ন কমিটির কার্যক্রম এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়। সভাপতি এস এম বদরুল আলম তাঁর বক্তব্যে বলেন— “মিরপুর প্রেসক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি মিরপুরের মানুষের আওয়াজ তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। আমরা প্রেসক্লাবকে আধুনিক ও আন্তর্জাতিক…
নিজস্ব প্রতিবেদকঃ সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী লড়াইয়ে অগ্রণী সৈনিক, জাতীয় গণতান্ত্রিক বিপ্লবী আন্দোলনের নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-কোষাধক্ষ্য, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অন্যতম নেতা, নওয়াপাড়া শাখার সাবেক কর্মকর্তা ও কার্পেটিং জুটমিল সিবিএ’র সাবেক যুগ্ম-সম্পাদক শ্রমিকনেতা দিদারুল হকের ১০ম মৃত্যুবার্ষিকী (২৪ নভেম্বর) সোমবার পালনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টায় নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রাইট ঘাটে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শ্রমিকনেতা বাহারুল ইসলাম (বাহার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিকনেতা শাহ আলম…
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ১৫ আসনের অন্তর্ভুক্ত ৪ নং ওয়ার্ড এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। সভায় তিনি এলাকার নানা সমস্যা, নাগরিক ভোগান্তি এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “ঢাকা-১৫ এ ন্যায়বিচার, উন্নয়ন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা আমার প্রথম কাজ।” “এলাকার রাস্তাঘাট, পানি–গ্যাস সংকট এবং নিরাপত্তা—এসব সমস্যা সমাধানে জনগণের ম্যান্ডেট পেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।” “এই আসনের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়, স্বচ্ছ রাজনীতি চায়। আমি আপনাদের সন্তান—আপনাদের সহযোগিতা পেলেই আমরা মিলেই এই পরিবর্তন আনবো।”“দমন-পীড়ন আর মিথ্যা মামলার রাজনীতি বন্ধ করে একটি শান্তিপূর্ণ এলাকাই…
নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৩ নভেম্বর ২০২৫, সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে জাতীয় পার্টির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় পার্টির নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান জিএম কাদের এবং কমনওয়েলথ এর পক্ষে নেতৃত্ব দেন কমনওয়েলথ এর মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক। উক্ত বৈঠকে আলোচনার মুল বিষয় ছিলো, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাঠপর্যায়ের অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং আর্ন্তজাতিক ভাবে গ্রহনযোগ্য নির্বাচনী প্রক্রিয়া। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহনমুলক নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করছে না অন্তবর্তীকালীন সরকার। ঐক্যমত কমিশন এবং নির্বাচন কমিশনের বৈঠকে জাতীয় পার্টিকে অংশগ্রহনের সুযোগ দেয়া…
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-১৫ আসনে ভোটারদের সাম্প্রতিক মতামত জরিপে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টনকে এগিয়ে দেখা গেছে। এলাকার ২০০ জন ভোটারকে নিয়ে করা এই জরিপে প্রায় ৭৮ শতাংশ জানিয়েছেন যে তারা মিল্টনকে ভোট দিতে চান। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী ড. শফিকুর রহমানের পক্ষে এসেছে প্রায় ২২ শতাংশ ভোটারের সমর্থন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-১৫ সবসময়ই প্রতিযোগিতামূলক একটি আসন হিসেবে পরিচিত। এবারও দুইজন হেভিওয়েট প্রার্থী মাঠে থাকলেও জরিপে লড়াইটা আপাতত একতরফা বলেই প্রতীয়মান হচ্ছে। জরিপে আরও দেখা গেছে, জামায়াত আমির ড. শফিকুর রহমান এলাকায় মোটামুটি গ্রহণযোগ্য অবস্থায় থাকলেও জাতীয় পার্টি বা আওয়ামী…
বিশেষ প্রতিবেদকঃ ঢাকা ক্যান্টনমেন্টসংলগ্ন ইসিবি চত্বরে জমি ব্যবসায়ী নাজিমুদ্দিন ও তার প্রতিষ্ঠান নিউ গিনি প্রপার্টিজকে ঘিরে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। ক্রেতা থেকে শুরু করে জমির মালিক—অনেকেই বলছেন, জমি দখল, প্লট আটকে রাখা, প্রতারণা, অতিরিক্ত টাকার দাবি, এমনকি ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটছে নিয়মিত। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন সেনাবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, যারা জীবনের সঞ্চয় লাগিয়ে নিরাপদ একটি জায়গা করতে চেয়েছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, কেউ ৫০ লাখ, কেউ ১ কোটি টাকা পর্যন্ত দিলেও এখনো কোনো প্লট পাননি। অনেকে আবার টাকা দেওয়ার পরও কোনো কাগজপত্র পর্যন্ত হাতে পাননি। টাকা ফেরত চাইলে নাজিমুদ্দিনের লোকজন নাকি মামলা করার ভয় দেখায়। ভুক্তভোগী আমির বলেন, “শেষ…
বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারে যোগদানের পর থেকেই এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন খানকে ঘিরে একের পর এক অনিয়ম, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র বলছে, মামুন খান দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রকল্প বাস্তবায়নে নানা অসঙ্গতি নিয়মে পরিণত হয়েছে। ঢাকায় ফ্ল্যাট, পটুয়াখালীতে আধুনিক বাড়ি, ধানি জমি, ঢাকার অদূরে বাগানবাড়ি আর দামি গাড়ি—সব মিলিয়ে তার বিত্তবৈভব নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৩–২৪ অর্থবছরের সম্পন্ন ও চলমান কাজের বিস্তারিত তথ্য চাইলে মামুন খান সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, একজন সেনা সদস্যের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয় এবং পরে গুলিস্তান আর্মি ক্যাম্পের কর্নেল আফজালুর রহমান পরিচয়ে একটি…
