- খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা
- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ
- ইরাকে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা
- জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী
- যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
- ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-২০২৫/২৬
- দক্ষিণ লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
- বিস্ফোরণে কাঁপলো তেহরান, ইসরায়েলজুড়ে সাইরেন
Author: Misu
বিনোদন ডেস্কঃ হলিউড তারকা টম ক্রুজ এবার অ্যাকাডেমির সম্মানসূচক (অনারারি) অস্কার হাতে তুলে নিলেন। রোববার (১৬ নভেম্বর) গভার্নর্স অ্যাওয়ার্ডসে পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন ‘টপ গান’–খ্যাত এই অভিনেতা। তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। বর্তমানে তিনিই টম ক্রুজকে নিয়ে নতুন একটি চলচ্চিত্র পরিচালনা করছেন, যা ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা। পুরস্কার গ্রহণের মঞ্চে ক্রুজ চলচ্চিত্র নির্মাণে যুক্ত প্রত্যেক মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তুলে ধরেন—বিশ্বের মানুষকে এক সুতোয় বেঁধে রাখার ক্ষেত্রে সিনেমা কীভাবে শক্তি হিসেবে কাজ করে। ক্রুজ বলেন, সিনেমা তাঁকে পৃথিবীর নানা প্রান্তে নিয়ে গেছে। ভিন্নতাকে বুঝতে, সম্মান করতে শিখিয়েছে। একই…
বিশেষ প্রতিবেদকঃ তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নিচ্ছে টোকিও। এর অংশ হিসেবে চীনকে শান্ত করা এবং সাম্প্রতিক উত্তেজনা কমানোর লক্ষ্যে বেইজিংয়ে এক জ্যেষ্ঠ কূটনীতিককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। দুই দেশের সম্পর্ক স্থিতিশীল রাখতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের সঙ্গে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক উত্তেজনা প্রশমিত করতে জাপানের এক জ্যেষ্ঠ কূটনীতিক সোমবার বেইজিং যাচ্ছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। উভয় দেশের মধ্যে উত্তেজনার শুরু হয় মূলত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি বিতর্কিত…
বিশেষ প্রতিবেদকঃ যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকার বাসিন্দারা নাজুক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। তবে তাদের কষ্ট কমাতে, এবং যুবসমাজ ও পরিবারগুলোর ওপর চাপ কমানোর উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে। দেশটি ‘অপারেশন গ্যালান্ট নাইট ৩’ প্রকল্পের আওতায় গণবিয়ে আয়োজন করতে যাচ্ছে। বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে আমিরাতের জাতীয় দিবস আগামী ২ ডিসেম্বর। এ উদ্যোগের মাধ্যমে ৫৪ জন পুরুষ উপকৃত হবেন। দেশটি জানিয়েছে, আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপনের অংশ এবং গাজার পরিবারগুলোর বোঝা কমাতে এ মানবিক প্রচেষ্টা ভূমিকা রাখবে। আগ্রহীরা আমিরাতের অফিসিয়াল ওয়েবসাইটের ‘প্রজেক্টস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স’ বিভাগে দেওয়া লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।…
বিশেষ প্রতিবেদকঃ বিভিন্ন ব্যাংক থেকে লুট করা টাকা দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনে নাশকতা চালাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে; নির্দেশ দিয়েছে- তারাই লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতু আর মেট্রোরেলের আত্মসাৎ করা টাকা থেকেই নাশকতার টাকার যোগান আসছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। আগুনের সঙ্গে গণতন্ত্রকামী মানুষ এবং বিএনপির কোনো সম্পর্ক নেই। আগুন সন্ত্রাস কারা করে তার নমুনা এখন…
বিশেষ প্রতিবেদকঃ পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় দেশের পাটকেন্দ্রিক শিল্প, সংস্কৃতি, পর্যটন ও উদ্ভাবনকে আরও বিস্তৃত করতে হবে। তিনি বলেন, পরিবেশবান্ধব ও দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য নতুন নতুন পাটপণ্য উদ্ভাবনের পাশাপাশি আধুনিক গৃহ ও কর্মস্থলে পাটের নান্দনিক প্রয়োগ বাড়াতে হবে। ডেকোরেটিভ আর্টসেও পাটের সৃজনশীল উপস্থাপন বাড়ানো সময়ের দাবি। পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধি পেলে কর্মসংস্থান, অর্থনীতি ও স্থানীয় শিল্পের বিকাশে বড় অবদান রাখতে সক্ষম হবে। সোমবার রাজধানীর অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকায় তিন দিনব্যাপী (১৭–১৯ নভেম্বর) ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক পাটপণ্য প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির…
বিশেষ প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়; বরং এটি দেশ রক্ষার নির্বাচন। আগামী নির্বাচনকে শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়; বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এটা গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন; এই নির্বাচন গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য…
বিশেষ প্রতিবেদকঃ আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ওইদিন রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) দলের সঙ্গেও সংলাপ হবে। এ পর্যন্ত মোট ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হলো। ইসিতে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল হয়েছে। ১৯ নভেম্বর সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপ হবে। আর…
বিশেষ প্রতিবেদকঃ এখন থেকে ফায়ার সেফটি প্ল্যানের অনুমোদনের কপি ঘরে বসেই ডাউনলোড ও প্রিন্ট করা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এতদিন এ কপি সংগ্রহের জন্য সশরীরে অধিদপ্তরে যেতে হতো। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণের দাপ্তরিক সেবা সহজ করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। আগে অনলাইনে শুধু আবেদন করা গেলেও ফায়ার সেফটি প্ল্যান অনুমোদনের কপি ম্যানুয়ালি নিতে হতো। অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়ন এবং সেবায় স্বচ্ছতা আনতেই এই সুবিধা…
বিশেষ প্রতিবেদকঃ চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় পড়া শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার রায় পড়া শুরু করেন। তিনি বলেছেন, এই রায় ৪৫৩ পৃষ্ঠার এবং ছয় ভাগে রায় ঘোষণা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। গত ২৩ অক্টোবর প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনি যুক্তিতর্ক শেষ হলে এ মামলার রায় ঘোষণার তারিখ জানানোর জন্য ১৩ নভেম্বর দিন রাখেন ট্রাইব্যুনাল। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৩ নভেম্বর রায় ঘোষণার জন্য…
ডেস্ক নিউজঃ জুলাই গণআন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ সোমবার বেলা ১১টায় রায় ঘোষণা করা হবে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় ঘোষণা করতে যাচ্ছেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই ট্রাইব্যুনালের আরও দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার জন্য গত ১৩ নভেম্বর এই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন। এছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে ট্রাইব্যুনালের রায় ঘোষণা। এদিকে মানবতাবিরোধী…
