- ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝুমুল, ৯০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টির শঙ্কা
- কারা এই রহস্যময় গোত্র, যারা হঠাৎ ভারত ছেড়ে চিরতরে গেলেন ইসরায়েলে
- চার্লস মিশেল: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তুষ্ট করার প্রবণতা ছাড়তে হবে
- হামে চুয়াডাঙ্গায় প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫ শিশু
- জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
- ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা
- তিন দিনের মধ্যে বিদায় নিতে পারে তাপপ্রবাহ
Author: Misu
ডেস্ক নিউজঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল যা সহসাই পূরণ হবার নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডেস্ক নিউজঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হবে, ভাবিনি। আমরা আবারও আশা করছিলাম আগের মতো তিনি সুস্থ হয়ে উঠবেন। মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং রুমে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই ক্ষতি জাতি পূরণ করতে পারবে না। যে নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন উৎসর্গ করেছিলেন, তিনি নেই, আমরা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো। অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূস মৃত্যুর…
ডেস্ক নিউজঃ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শোক বার্তায় রাষ্ট্রপতি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মহীয়সী নেত্রীর প্রয়াণে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও তার…
ডেস্ক নিউজঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। অধ্যাপক ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার…
ডেস্ক নিউজঃ আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেছেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। অন্যদিকে, বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো…
বিশেষ প্রতিবেদকঃ স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ করা ৭৮ লাখ টাকা খরচ হয়ে গেছে—কিন্তু বাস্তবে সেই টাকার কাজ কোথায়, তা খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে, মাঠে উল্লেখযোগ্য কোনো কাজ না করেই পুরো অর্থের বিল তুলে নেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে গণপূর্ত অধিদপ্তরের শেরে বাংলা নগর বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য এই অর্থ বরাদ্দ ছিল। প্রতিষ্ঠানগুলো হলো—শ্যামলীর ২৫০ শয্যার টিবি হাসপাতাল, মোহাম্মদপুরের ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং ১০০ শয্যার মা ও শিশু হাসপাতাল। বরাদ্দ পাওয়ার পর অস্বাভাবিক দ্রুততার সঙ্গে দরপত্র প্রক্রিয়া শেষ করা হয়…
বিশেষ প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতাধীন “আরবান রেজিলিয়েন্ট টাউন ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর কনসালটেন্ট নুরুল আমীন তালুকদার জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক টুটুল হুমায়ুন কে মোবাইল ফোনে হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে। প্রসঙ্গত আর ইউ টি ডি পিতে অনিয়ম, নারী প্রেমে বেপরোয়া কনসালটেন্ট নুরুল আমীন তালুকদার শিরোনামে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রথম পাতায় ২৮ ডিসেম্বর সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদ দেখে কনসালটেন্ট নুরুল আমীন তালুকদার যেন তেলে বেগুনে জ্বলে উঠে। পরবর্তীতে তিনি পত্রিকার নির্বাহী সম্পাদক টুটুল হুমায়ুন কে বিভিন্ন ধরনের হুমকি সহ উনার নামে মামলা করবেন বলে শাসায়। কনসালটেন্ট নুরুল আমীন তালুকদারের এহেন আচরণ দেখে…
আবহাওয়া ডেস্কঃ দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমশ কমছে। এরই মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, আসন্ন এই শৈত্যপ্রবাহের প্রভাবে শীত আরও তীব্র হতে পারে আগামী কয়েক দিনে। রোববার (২৮ ডিসেম্বর) ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শৈত্যপ্রবাহ ‘কনকন’ ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বা ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী থাকতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, শৈত্যপ্রবাহটি সবচেয়ে বেশি অনুভূত হবে রাজশাহী ও খুলনা বিভাগে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও আশপাশের জেলাগুলোতেও শীতের…
আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় একটি যাত্রীবাহী ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছে এই প্রাণহানির ঘটনা ঘটে, যাতে আরও কমপক্ষে ৯৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মেক্সিকোর নৌবাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৯ জন ক্রু সদস্যসহ মোট ২৫০ জন যাত্রী অবস্থান করছিলেন। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ৯৮ জন আহতের মধ্যে ৩৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বিপদমুক্ত বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায়…
নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন তুলে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সোমবার (২৯ ডিসেম্বর) ভোর থেকে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী, জিআরপি পুলিশ ও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে পৌর শহরের জন্মেজয় মাঠখলা এলাকায় নাট-বল্টু খুলে প্রায় ২০ ফুট রেললাইন তুলে ফেলে। এতে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে আট ঘণ্টা বিলম্বে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ভোর ৫টার দিকে ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।…
