Close Menu
    What's Hot

    আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ

    27 July, 2026

    মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    27 July, 2026

    ৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

    27 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ
    • মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
    • ৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট
    • ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান
    • রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলা অন্যদিকে প্রভাবিত না করার বাদির অনুরোধ।
    • কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
    • রাজধানীতে যুবদল হত্যা মামলা প্রভাবিত করার বাদির অভিযোগ।
    • ৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    27 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল

    আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল

    MisuBy Misu3 February, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ আমলাতান্ত্রিক কাঠামোর সমালোচনা করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমলারা বাংলাদেশে প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে—তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এটা উনাদের ব্যক্তি হিসেবে দোষ, নাকি আমাদের সিস্টেমের দোষ, আমি জানি না।’

    সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান–এর লেখা ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ বইটির প্রকাশনা হয়।

    আমলাদের কাজের ধরন নিয়ে হতাশার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, তরুণ কর্মকর্তাদের তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন যে তারা কেরানি নন; একজন কর্মকর্তার স্বাধীন বিচারবুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা প্রয়োজন।

    নিজের কাজের চাপের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগে রাজনৈতিক সমালোচনার কারণে তিনি জনপ্রিয় ছিলেন। এখন প্রতিদিন দীর্ঘ সময় কাজ করতে হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, রাতভর বৈঠক শেষে আবার ভোরে কাজ শুরু করতে হয়; শারীরিকভাবে তা ক্লান্তিকর হয়ে উঠছে, তবু সমালোচনা থেমে নেই।

    আইন উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক দুর্নীতির অভিযোগ বাস্তবতার সঙ্গে মেলে না। উদাহরণ হিসেবে একটি ইউটিউব ভিডিওর কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে দুর্নীতি দমন কমিশনের প্রধানকে ঘিরে যেসব দাবি করা হয়েছিল, সেগুলো শেষ পর্যন্ত বিনোদনের গল্পে পরিণত হয়।

    বইটির প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের লেখা কেবল স্মৃতিকথা নয়; রাষ্ট্র, মানবিকতা ও নাগরিক দায়িত্ব নিয়ে গভীর অন্তর্দৃষ্টি দেয়। এসব বই আরও বেশি পাঠকের কাছে পৌঁছানো জরুরি।

    বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ, রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    Misu
    • Website

    Keep Reading

    আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ

    মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত

    ট্রলের শিকার সেই শিক্ষিকার পাশে সারা দেশের সহকর্মীরা

    এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

    ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.