Close Menu
    What's Hot

    Zahraniční casino s minimálním vkladem 1 euro Hrajte chytře!

    9 October, 2026

    Betting i Norge En omfattende guide til odds og spill 638735156

    9 October, 2026

    Online Casino Utan Svensk Licens – En Guide till Spelupplevelser (3)

    9 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Zahraniční casino s minimálním vkladem 1 euro Hrajte chytře!
    • Betting i Norge En omfattende guide til odds og spill 638735156
    • Online Casino Utan Svensk Licens – En Guide till Spelupplevelser (3)
    • Najlepšie slovenské online kasína Zábava a výhry na dosah ruky
    • Casino bez ověření účtu Vstupte do světa bez komplikací
    • Kasyno bez depozytu z bonusem – Odkryj, jak grać bez ryzyka!
    • Penalty Shoot-Out Super Cup – La Emoción del Fútbol en Cada Penalti
    • Online Casina v ČR Co potřebujete vědět před hraním
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    9 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ‘এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না’, জাতির উদ্দেশে ভাষণে ইরানের প্রেসিডেন্ট

    ‘এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না’, জাতির উদ্দেশে ভাষণে ইরানের প্রেসিডেন্ট

    MisuBy Misu8 March, 2026 আন্তর্জাতিক No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভাষণে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ইরান তার ভূখণ্ডের এক ইঞ্চিও শত্রুর দখলে যেতে দেবে না।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, দেশের মাটি ও পানি রক্ষার দায়িত্ব সবার। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে যে কোনো আগ্রাসন প্রতিহত করা সম্ভব।

    তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে অঞ্চলটিতে বিভাজন ও উত্তেজনা তৈরির চেষ্টা করছে।

    প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দাবি, কিছু হামলা অন্য দেশের ভূখণ্ড থেকে পরিচালিত হচ্ছে, যার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে সেই দেশগুলোর সঙ্গে তেহরানের সরাসরি কোনো বিরোধ রয়েছে।

    তিনি সতর্ক করে বলেন, যারা ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তেহরান এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।

    ভাষণের শেষ অংশে তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনতার শক্তিই ইরানকে আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সহায়তা করবে।

    তথ্যসূত্র: আলজাজিরা

    Misu
    • Website

    Keep Reading

    ইরান যুদ্ধে ৮১ আকাশযানের ক্ষতি, ৪৫ বিলিয়ন ডলার ব্যয়; কংগ্রেসের প্রতিবেদনে কী আছে

    হুতিদের তিন ব্যালিস্টিক মিসাইল প্রতিহতের দাবি সৌদি জোটের

    মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক

    ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

    ভারতের সেনাপ্রধানের সঙ্গে দিনেশ ত্রিবেদীর বৈঠক

    লিংকডইন দিয়ে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে চীনা গোয়েন্দারা, লক্ষ্য মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.