Close Menu
    What's Hot

    আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি

    21 September, 2026

    তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

    21 September, 2026

    আশুলিয়ায় অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধ অন্তত ৭, দুজন আশঙ্কাজনক

    21 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি
    • তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
    • আশুলিয়ায় অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধ অন্তত ৭, দুজন আশঙ্কাজনক
    • প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন আরিফুল
    • টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার কারণ জানালেন নিগার সুলতানা
    • শিল্পকলায় ‘আলিবাবা এবং চল্লিশ চোর’
    • Tendenser inden for bonusser på online casinoer
    • BC.Game Casino Platform A New Era of Crypto Gambling
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    21 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

    ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

    News DaskBy News Dask21 July, 2026 আবহাওয়া ও পরিবেশ No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আবহাওয়া ডেস্কঃ দেশের ছয়টি অঞ্চলে ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।

    মঙ্গলবার (২১ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে, পাহাড়ি ঢল এবং ভারি বৃষ্টির কারণে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৪ জেলায় স্বল্পস্থায়ী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ মঙ্গলবার (২১ জুলাই) এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

    কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি সুরমা নদী সুনামগঞ্জের ছাতক ও সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

    গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামীকাল পর্যন্ত বাড়তে পারে ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ হতে ৪৮ ঘণ্টায় নদীসমূহ কিছু স্থানে বিপৎসীমার ওপর প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

    গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ৩ দিন বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা উন্মুক্ত বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

    গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী চার দিন বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

    গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় রংপুর এবং রাজশাহী বিভাগের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা, যমুনেশ্বরী, আত্রাই ও ঘাঘট নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে করতোয়া ও ছোট যমুনা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ৩ দিন বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় আত্রাই ও ছোট যমুনা নদী নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

    News Dask
    • Website

    Keep Reading

    উত্তর আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি, দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা

    ঢাকাসহ দেশের আট অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা

    বায়ুদূষণে শীর্ষে কুয়ালালামপুর, ঢাকার অবস্থান চতুর্থ

    রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

    গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

    উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.